চট্টগ্রাম নগরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছরের বৃদ্ধ ওসমান গণিকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। মঙ্গলবার সকাল ৭টার দিকে চান্দগাঁও ধানাধীন বারইপাড়া এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ভিকটিমের মা লুৎফুন্নাহার গত ২৩ জুলাই পাঁচলাইশ থানায় তার মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করেন। পাঁচলাইশ থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়। মামলাটি দায়ের হওয়ার পর থেকে আসামি ওসমান গণি (৫০) পলাতক ছিল।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদার বলেন, পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওসমান গণি নামের ৫০ বছরের বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে।

