শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

দেশে ২ কোটি ১৩ লাখ ৩০ হাজার ৭৪৩ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে

- Advertisement -
Single page 1st Paragraph

দেশে এ পর্যন্ত ২ কোটি ১৩ লাখ ৩০ হাজার ৭৪৩ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। দেশের ১ কোটি ৯৬ লাখ ৭১ হাজার ৬২০ জন মানুষ করোনা (কোভিড-১৯) টিকার আওতায় এসেছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৫৬ লাখ ৩৬ হাজার ৪৬৩ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৬ লাখ ৯৪ হাজার ২৮০ জন মানুষ।
এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৯১ লাখ ১৮ হাজার ৬৫৩ আর নারী ৬৫ লাখ ১৭ হাজার ৮১০ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৩৫ লাখ ৫৯ হাজার ৭৫২ আর নারী ২১ লাখ ৩৪ হাজার ৫২৮ জন।
এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ৮ লাখ ৪৮ হাজার ৪৮২ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ৭৮ লাখ ১৩ হাজার ৮২ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৯০ হাজার ৪৬৮ জন। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ২৫ লাখ ৭৮ হাজার ৭১১ ডোজ।
অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৬৭ লাখ ৭২ হাজার ৭৪২ এবং নারী ৪০ লাখ ৭৫ হাজার ৭৪০ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ লাখ ২৬ হাজার ৬৭৫ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২১ হাজার ৮০৭ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩১ লাখ ৬২ হাজার ৭০২ এবং নারী ১৮ লাখ ৬৩ হাজার ৯৭৩ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ১০ হাজার ৪০ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১১ হাজার ৭৬৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
এদিকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৪৩ লাখ ২৯ হাজার ৪৭১ এবং নারী ৩৪ লাখ ৮৩ হাজার ৬১১ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৭২ লাখ ৭৮ হাজার ৭৩৩ জন প্রথম ডোজ এবং ৫ লাখ ৩৪ হাজার ৩৪৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪০ লাখ ২৩ হাজার ২৮৫ এবং নারী ৩২ লাখ ৫৫ হাজার ৪৪৮ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩ লাখ ৬ হাজার ১৮৬ জন পুরুষ এবং নারী ২ লাখ ২৮ হাজার ১৬৩ জন।
ঢাকার ৭টি কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৯০ হাজার ৪৬৮ ডোজ। টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৭৭ হাজার ৩৭০ এবং নারী ১৩ হাজার ৯৮ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ হাজার ২৫৫ জন প্রথম ডোজ এবং ৪০ হাজার ২১৩ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৩ হাজার ২৪৮ এবং নারী ৭ হাজার ৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩৪ হাজার ১২২ জন পুরুষ এবং নারী ৬ হাজার ৯১ জন।
এদিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা প্রয়োগ হয়েছে ২৫ লাখ ৭৮ হাজার ৭১১ ডোজ। এই টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১৪ লাখ ৯৮ হাজার ৮২২ এবং নারী ১০ লাখ ৭৯ হাজার ৮৮৯ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৪ লাখ ৮৫ হাজার ৬৬৮ জন প্রথম ডোজ এবং ৯৩ হাজার ৪৩ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ৪২ হাজার ৮০ এবং নারী ১০ লাখ ৪৩ হাজার ৫৮৮ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৫৬ হাজার ৭৪২ জন পুরুষ এবং নারী ৩৬ হাজার ৩০১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৩ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫০১ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...