রবিবার, ২ আগস্ট ২০২৬

ঈদগাঁও বাসস্ট্যান্ডে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের অভিযান

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের প্রবেশদ্বার ঈদগাঁও বাসস্ট্যান্ডে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের অভিযান নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছে উচ্ছেদকৃত দখলদার চক্র।এরা প্রভাবশালীদের সহযোগিতায় বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে। এমনকি মিথ্যা অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস ও বিভিন্ন গণমাধ্যম কর্মীদের কাছে ধর্না দেয়ার খবর ও প্রচার হয়েছে।

জানা যায়, ঈদগাঁও ট্রাফিক পুলিশের দ্বায়িত্বে থাকা টি আই নাছির উদ্দিন সরকার যোগদানের পর থেকে পর্যটন নগরী কক্সবাজারের প্রবেশদ্বার ঈদগাঁও বাসস্ট্যান্ডকে যানজট মুক্ত করতে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেন। এতে ঈদগাঁও বাসস্ট্যান্ডে মহা সড়কের উপরে থাকা গাড়ি পার্কিং, টমটম, সিএনজি স্টেশন ও পার্কিং সহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এতে যান চলাচল ও জন চলাচলের সুবিধা হলে ও একটি প্রভাবশালী চক্র অসন্তুষ্ট হয়ে পড়ে।এই চক্রটি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন ভাবে অপপ্রচারে মেতে উঠেছে। এমনকি স্থানীয় কর্মরত সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অপপায়তারা শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছে।

এ ব্যাপারে টি আই নাছির উদ্দিন সরকারের সাথে কথা হলে জানান, ভালো কাজ করতে গেলে কিছু বাধা বিপত্তি আসবে এটা স্বাভাবিক। এ সব মেনে নিয়ে কাজ করতে হবে এবং কাজ করে যাব। ঈদগাঁও বাসস্ট্যান্ডকে যানজট মুক্ত করতে গিয়ে মহা সড়ক থেকে তাদের উচ্ছেদ করা হয়েছে এরা আমার বিরুদ্ধে যাবে এটা স্বাভাবিক। কাজ করতে গেলে এ সব হবে। এ ব্যাপারে ঈদগাঁওয়ের বিশিষ্ট ব্যবসায়ী সাবেক সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ঈদগাঁও উপজেলা আহবায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আজাদ বলেন পুলিশ সুপারের নির্দেশে ঈদগাঁও বাসস্ট্যান্ডকে যানজট মুক্ত করে একটি সুন্দর পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে। না হলে একটা ইমার্জেন্সি রোগী নিয়ে হাসপাতালে যেতে সমস্যা হত। প্রায় সময় যানজট লেগে থাকত কিছু মানুষ একটু ক্ষুব্ধ হলে ও আমারা ঈদগাঁও বাসস্ট্যান্ডকে যানজট মুক্ত করার জন্য টিআই নাছির উদ্দিন সরকারকে ধন্যবাদ জানাই।

ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী জামশেদ, রেজাউল, কাউসার সহ অনেকে জানান, আমারা স্টেশনের এখন ফুটপাত দিয়ে হেঁটে স্কুলে যেতে পারছি। অন্যথায় আমাদের ঝুঁকি নিয়ে মহাসড়কের উপর দিয়ে যেতে হত। ঈদগাঁও বাসস্ট্যান্ডের ব্যবসায়ী নুরুল হুদা, জসিম,চন্দন পাল বাবু সহ অনেকে জানান এ বাসস্ট্যান্ড যেন যানজট মুক্ত থাকে অন্যথায় আমরা দখলদারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর অভিযোগ দায়ের করব।

সচেতন মহল ঈদগাঁও বাসস্ট্যান্ডকে যানজট মুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

ইমা

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...