বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে।জ্বালানি সংবাদভিত্তিক প্রতিষ্ঠান অয়েলপ্রাইসডটকমের তথ্য অনুসারে, সোমবার (১৫ আগস্ট ২০২২) বিশ্ববাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ৪.৪৬ শতাংশ কমে ৯৩.৭৭ ডলার হয়েছে।
রয়টার্স জানায়, অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা চীনে চাহিদা কমার কারণেই এই মূল্যহ্রাস। এদিকে বিশ্বের সর্ববৃহৎ রফতানিকারক সৌদি আরবের জায়ান্ট প্রতিষ্ঠান আরামকো জানিয়েছে, সরকার চাইলে দৈনিক সর্বোচ্চ ১২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদনে প্রস্তুত তারা।
সোমবার দরপতন হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটেরও (ডব্লিউটিআই)। এদিন ডব্লিউটিআইয়ের দাম ৪ দশমিক ৫২ ডলার বা ৪ দশমিক ৯১ শতাংশ কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৫৭ ডলার। গত শুক্রবার এর দরপতন হয়েছিল ২ দশমিক ৪ শতাংশ।
আন্তর্জাতিক বাজারে দামের সঙ্গে কমছে তেলের বিক্রিও। গত বছরের আগস্টের তুলনায় চলতি মাসে ব্রেন্ট ক্রুডের ‘ওপেন ইন্টারেস্ট’ বা বিক্রি কমে গেছে প্রায় ২০ শতাংশ।
ইউবিএসের তেল বিশ্লেষক জিওভানি স্টাউনোভো বলেন, ওপেন ইন্টারেস্ট এখনো কমছে। বাজারে অস্থিরতার কারণে কিছু ক্রেতা এতে হাত দিতে রাজি হচ্ছে না। তার মতে, সোমবার তেলের বাজারে ব্যাপক দরপতনের কারণ চীনের নিম্নমুখী অর্থনীতির তথ্য।
বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক চীনের সাম্প্রতিক তথ্য বলছে, গত জুলাই মাসে দেশটির অর্থনৈতিক কার্যক্রমের গতি অপ্রত্যাশিতভাবে কমে গেছে। এর গতি ফিরিয়ে আনতে সুদের হার কমানোর ঘোষণা দিয়েছে চীনা কেন্দ্রীয় ব্যাংক।
ইমা

