শুক্রবার, ২৬ জুন ২০২৬

নারায়ণগঞ্জ সদরের গোগনগরে ছিল না শোক দিবসের কর্মসূচি,তৃণমূল নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ

- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় শোক দিবস উপলক্ষে পুরো নারায়ণগঞ্জ জেলা জুড়ে এমনকি পাড়া মহল্লাতেও বিভিন্ন আয়োজনের মাধ্যমে মানুষ
বঙ্গবন্ধু ও অন্য শহিদগণকে শ্রদ্ধা জানিয়েছেন। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য,শহরের সবচেয়ে নিকটবর্তী ইউনিয়ন গোগনগরে আজ ছিলোনা কোন আয়োজন শোক দিবসের।যা রীতিমতো স্তম্ভিত করেছে স্থানীয় সাধারণ মানুষ ও তৃনমূল নেতাকর্মীদের।এমন নয় যে গোগনগর এন্টি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা।বরং আশেপাশের অন্যান্য ইউনিয়নের চাইতে গোগনগরে আওয়ামী লীগ
সবচেয়ে বেশি শক্তিশালী বলেই বিবেচিত।
তাহলে কি এমন ঘটলো, কেনো আজকের এহেন দৈন্যদশা গোগনগরে?সরেজমিনে সেই কারণ উদঘাটনে গোগনগরের পুরো ইউনিয়ন ঘুরে এই প্রতিবেদক ৭নং ওয়ার্ডে চারটি ফেষ্টুন,৪নং ওয়ার্ডে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবিএম আজহারুল ইসলামের একটি ব্যানার ব্যতিত ১৫ই আগষ্টের কোন চিহ্ন খুঁজে পাননি।মূল দল বা কোন অঙ্গ – সহযোগী সংগঠনেরও নূ্্যনতম কোন আয়োজন হয়নি বলে নিশ্চিত করেছেন স্থানীয় সাধারণ মানুষ।অথচ প্রতি বছরই নয় ওয়ার্ডে ব্যাপক আয়োজনে দিনটি পালন করা হয়েছে।৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ মোতালেব এই প্রসঙ্গে ক্ষোভের
সাথে জানান,গত বছর একটা ফেষ্টুন লাগাতে ঝগড়া করতে হইছে।কোন জায়গা ফাঁকা ছিলো না ব্যানার টানাবার।আর এই বছর নিজের চোখেইতো দেখছেন,ইউনিয়নের রাজধানী ফকিরবাড়ী মুন্সীগন্জ -ঢাকা রোডের কোথাও একটা ব্যানার নাই।এমনটা কেনো হলো?প্রশ্ন করতেই প্রবীণ এই লোক প্রতিবেদককে দুঃখ প্রকাশ করে বলেন,সব কথা সবসময় বলা যায় না।আপনি খোঁজ নেন
জেনে যাবেন।কথা হয় সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক যিনি স্থানীয় বাসিন্দাও। নাম প্রকাশ না করার শর্তে ঐ শিক্ষক বলেন,গোগনগরে দলের সকল কাজে সিংহভাগ ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে সামনে থেকে সবকিছু তদারক করে এসেছেন গত দুই দশক ধরে যে ব্যক্তি,টাকা খেয়ে জেলার বড় নেতারা পরপর দুইবার ইউপি ভোটে তাঁর নিশ্চিত জয় ছিনিয়ে স্বাধীনতা বিরোধী হাইব্রিড লোককে চেয়ারম্যান বানিয়েছেন।সন্ত্রাসী বিচ্ছু বাহিনীর পৃষ্ঠপোষক তিনি।ভোটের পর নৌকার পক্ষে কাজ করায় রক্তাক্ত জখম হয়েছেন বহু ত্যাগী নেতাকর্মী।আজ ঐতিহাসিক ভাবে স্বীকৃত মহান মুক্তিযুদ্ধের সংগঠক,সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দুইজনের একজন যিনি টানা ২৭ বছর এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন,সেই ডাঃ মোসলেহউদ্দিন আহমেদকে রাজাকার বলে গালি দেয়া হয়,স্কুলের জন্য ওনার কোন অবদান নেই প্রচার করা হয়।এগুলো গোগনগরের মানুষকে ব্যথিত করে।বিচ্ছু বাহিনীর ভয়ে কেউ কিছু বলতে পারেনা। বিশেষ করে কিছুদিন আগে তাদের হাতে দৌলত মেম্বার খুন হবার পর গোগনগরে আওয়ামী লীগ মরে গেছে।
এই প্রতিবেদক সব জায়গায় ঐ শিক্ষকের কথার নির্বাক সত্যি রুপের প্রকাশ দেখতে পেয়েছেন।কথা হয় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ আজিজ মাষ্টারের সঙ্গে।জাতীয় শোক দিবসের গোগনগর এই রুপে কেনো জানতে চাইলে সফেদ শশ্রুমন্ডিত
সত্তর ছুঁতে চলা এই ভদ্রলোক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেন,৭১ এর পরে গত বছর পর্যন্তও তাঁর সিকিভাগও হারাইনি,নৌকার জন্য কাজ করার অপরাধে গত আট মাসে যাকিছু হারিয়েছি।তিনি বলেন,আমি নিজের এলাকার  আট মসজিদে ব্যক্তি উদ্যোগে বঙ্গবন্ধু ও শহিদ হওয়া বাকিদের জন্য দোয়ার আয়োজন করেছি।নইলে বঙ্গবন্ধুর কাছে মুখ দেখাতে পারবোনা স্বপ্নে।এটুকু বলে মলিন মুখে বিদায় নেন তিনি।ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে কল দিলে তাঁর মোবাইল সুইচড অফ পাওয়া যায়।ইউপির পক্ষে কোন আয়োজন হয়েছে কিনা জানতে কল দিই দুজন সদস্যকে।
উভয়েই জানান কোন আয়োজন হলে তো আমরা মেম্বার হিসেবে জানতাম।তাই বলতেই  পারি কোন আয়োজন হয়নি আজ পরিষদের পক্ষ থেকে।ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।গোগনগরে তিন ঘন্টার বেশি সময় অবস্থান করে সাধারণ মানুষকে প্রশ্ন করে সবচেয়ে বেশি যে উত্তরটি পেয়েছি তা হলো,চেয়ারম্যানকে জিগান(জিজ্ঞেস করুন)।তিন নম্বর ওয়ার্ডের এক চা দোকানে বসে সত্তর ছুঁইছুঁই মোঃ আলতাফ শিকদারের সাথে এনিয়ে কথা হয়।তিনি জানান, শেখ সাহেবের মাডারের(ওনার ভাষায়)পর থেকে আমাগো ইউনিয়নে এমুন শোক দিবস তিনি
দেখেননি।
এখনই এই দৃশ্য দেখতে হলে আগামীতে আরও কতো কি যেনো দেখতে হয় আশংকা নিয়ে প্রতিবেদক গোগনগর ত্যাগ করে নিউজ
তৈরীতে মনোনিবেশ করেন।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি...

সর্বশেষ

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ শুক্রবার। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের...

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত...