গোসল করতে নেমে চট্টগ্রাম লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে সুমাইয়া ও রাইসা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২ টার দিকে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মাইসপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর বয়স ৮ বছর। এর মধ্যে সুমাইয়ার বাবার নাম মঈনুদ্দিন ও রাইসার বাবার নাম আবু তাহের।
জানা যায়, দুই শিশু পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইমা

