বুধবার, ২৪ জুন ২০২৬

ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার তিন সেনা নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় তিন সেনা নিহত এবং তিনজন আহত হয়েছে। রাজধানী দামেস্কের আশেপাশে এবং উপকূলীয় প্রদেশ টারতুসের দক্ষিণে লক্ষ্যবস্তু ঠিক করে এ হামলা চালায় ইসরায়েল।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা (SANA) নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্রের বরাত দিয়ে বলেছে, রোববার (১৪ আগস্ট) স্থানীয় সময় রাত ৮টা ৫০মিনিটের এ আক্রমণে তিন সৈন্য নিহত এবং তিনজন আহত হয়েছে।

তবে ইসরায়েলি কর্তৃপক্ষ বার্তা সংস্থা এএফপিকে বলেছে যে তারা “বিদেশী মিডিয়ার প্রতিবেদনে মন্তব্য করবে না”।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল দেশের অভ্যন্তরে সরকারি অবস্থানের পাশাপাশি ইরান-সমর্থিত মিত্র বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে শত শত বিমান হামলা চালিয়েছে।

সিরিয়ার একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে যে, ইসরায়েল একযোগে দুটি হামলা চালিয়েছে। এর মধ্যে একটি রাজধানী দামেস্কের নিকটবর্তী গ্রামাঞ্চলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা, যা লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পূর্ব দিক থেকে করা হয়েছিল।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর জানায়, তারতুস প্রদেশে একটি বিমান প্রতিরক্ষা ঘাঁটির কাছে দ্বিতীয় হামলায় তিন জন নিহত ও আহত হয়েছে। সেখানে ইরান-সমর্থিত গোষ্ঠী সক্রিয় রয়েছে। টারতুসে টার্গেট সাইটটি একটি রাশিয়ান ঘাঁটি থেকে ৮ কিমি (৫ মাইল) দূরে অবস্থিত। মনিটরটি বলেছে, সিরিয়ায় এর উৎসের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে।

চলতি বছরের জুলাইয়ের শুরুতে, সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল যে টারতুস শহরের দক্ষিণে আল-হামাদিয়াহ শহরের কাছে ভূমধ্যসাগর থেকে ইসরায়েলি অভিযান চালানো হয়েছে, এতে দুই বেসামরিক লোক আহত হয়েছে।

শুক্রবার ইসরায়েলি গোলাগুলিতে দক্ষিণ সিরিয়ার অধিকৃত গোলান মালভূমির কাছে দুই বেসামরিক নাগরিক আহত হয়েছে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

গত মাসেও দামেস্কের কাছে একটি সামরিক স্থাপনা এবং একটি ‘ইরানি অস্ত্রের ডিপো’ লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায়। এতে তিন সিরীয় সৈন্য নিহত হয়।

ইমা

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...