সোমবার, ২৯ জুন ২০২৬

পুলিশের গাড়িতে তেল বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে

- Advertisement -
Single page 1st Paragraph

তেলের মূল্য বৃদ্ধির ফলে এখন থেকে পুলিশের গাড়িতে তেল বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। বাহিনীর সব ইউনিটের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এ বরাদ্দ কমবে। জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশ বাস্তবায়ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আভিযানিক গাড়ির তেল সমন্বয় করে এ রেশিও কমানোর চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।

পুলিশ বাহিনীর দায়িত্বশীলরা জানায়, পুলিশ সুপাররা (এসপি) আগে প্রতি মাসে ৪০০-৪৫০ লিটার তেল পেতেন, তা বর্তমানে ২০০-২৫০ লিটারে করা হয়েছে। অন্যান্য গাড়িতে আগে যেখানে ৩০০-৪০০ লিটার বরাদ্দ ছিল এবার তাদের ২০০ লিটার দেওয়া হবে। এমনি করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানার গাড়ির বরাদ্দ তেল আগের তুলনায় অর্ধেকে নামিয়ে দেওয়া হয়েছে। কোথাও কোথাও বরাদ্দ ৩০ শতাংশ কমিয়ে আনা হয়েছে বলে জানান তারা।

ডিএমপির পরিবহন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জোবায়েদুর রহমান জানান, সরকারি নির্দেশে জ্বালানির ২০ শতাংশ হ্রাস করার চেষ্টায় আছি। এরই মধ্যে ডিএমপির সব ইউনিটকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। ঠিক কত কমেছে তা এক মাস পর জানানো যাবে। তবে এতে পুলিশের কোনো আভিযানিক কার্যক্রম ব্যাহত হতে দেওয়া হবে না।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...