চট্টগ্রামের রাউজানে গহিরা, মুন্সি ঘাটা, জলিলনগর, পাহাড়তলী ও নোয়াপাড়ায় বিভিন্ন হোটেল- রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত।
১৩ আগষ্ট (শনিবার) বিকালে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম। অভিযানে নোংরা পরিবেশের দায়ে ৬ টি রেস্তোরাঁকে ৮হাজার ৫শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের নির্দেশনায় হোটেল-রেস্তোরাসমূহে রেস্তোরাঁ সম্পর্কিত কমপ্লাইয়েন্স (ডিলিং লাইসেন্স) ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় রেস্তোরাঁর পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন বজায় রাখা এবং আগামী ১ সপ্তাহের মধ্যে হোটেল-রেস্তোরার লাইসেন্স সম্পন্ন করাসহ রেস্তোরাঁর মালিকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
ইমা

