বুধবার, ২৪ জুন ২০২৬

জেদ্দায় আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১ আহত ৪

- Advertisement -
Single page 1st Paragraph

বি সৌদি নাগরিক, আহত ৪

সৌদি আরবে ২০১৫ সালের একটি মারাত্মক বোমা হামলার সাথে জড়িত এক সৌদি ব্যক্তিকে নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করার চেষ্টা করলে সে একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে হত্যা করে। এ ঘটনা নিরাপত্তা বাহিনীর তিন সদস্যসহ একজন পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন। আহতদের নাম প্রকাশ করা হয়নি, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, নিহত ওই ব্যক্তিকে আবদুল্লাহ বিন জায়েদ আল-শেহরি বলে শনাক্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে জেদ্দার আল সামের এলাকায় নিরাপত্তা বাহিনী তাকে গ্রেপ্তার করায় বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায় আল-শেহরি।

সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আল-শেহরিকে দেশটির একটি অভ্যন্তরীণ সন্ত্রাসী সেলের সদস্য বলে সন্দেহ করা হয়েছিলো। যেটি ২০১৫ সালে সৌদির আভায় একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলার সমন্বয় করেছিলো। এ হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য এবং চার বাংলাদেশি নাগরিক নিহত এবং ৩৩ জন আহত হয়েছিলো ।

এছাড়াও ২০১৬ সালের শুরুতে বোমা হামলার সাথে জড়িত ছয় সৌদি নাগরিকের একজন হিসেবে আল-শেহরিকে চিহ্নিত করেছিলো সৌদি আরব সরকার।

২০০০-এর দশকে নিরাপত্তা বাহিনী এবং পশ্চিমা লক্ষ্যবস্তুসহ বেশ কয়েকটি বড় আকারের ইসলামি জঙ্গি হামলার স্বীকার হয় ইসলামের পবিত্রতম স্থান সৌদি আরব। ইসলামিক স্টেট, আল কায়েদা এবং অন্যান্য গোষ্ঠী এই ধরনের হামলা চালিয়েছে। যদিও বর্তমানে আক্রমণগুলো কমে গেছে।

সর্বশেষ ২০২০ সালে জেদ্দায় প্রথম বিশ্বযুদ্ধের একটি স্মরণ অনুষ্ঠানে বিস্ফোরক ব্যবহার করা হামলায় বেশ কয়েকজন আহত হয়েছিলো।

ইমা

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...