সোমবার, ২৯ জুন ২০২৬

কাবুলে নারীদের বিক্ষোভ ,ছত্রভঙ্গ করতে তালেবানের ফাঁকা গুলি

- Advertisement -
Single page 1st Paragraph

আফগানিস্তানে রাজধানী কাবুলে নারীরা একটি বিক্ষোভ  মিছিল বের করে।ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছুড়েছে তালেবান যোদ্ধারা। শনিবার রাজধানী কাবুলে এই ঘটনা ঘটেছে।

কয়েক দিনের মধ্যে কট্টর ইসলামপন্থী গোষ্ঠী তালেবানের আফগানিস্তানের ক্ষমতায় ফেরার এক বছর পূর্ণ হতে যাচ্ছে। এরই মধ্যে শনিবার প্রায় ৪০ জন নারীর একটি দল কাবুলের শিক্ষা মন্ত্রণালয় ভবনের সামনে ‘রুটি, রুজি, স্বাধীনতা’ স্লোগান দেয়। তবে কিছুক্ষণের মধ্যেই তালেবান যোদ্ধারা ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বিক্ষোভকারীদের কয়েক জন আশেপাশের দোকানে আশ্রয় নেয়। তবে তাদের ধাওয়া করে তালেবান যোদ্ধারা বন্দুকের বাঁট দিয়ে পিটিয়েছে।

কাজ এবং রাজনীতিতে অংশগ্রহণের সুযোগের দাবিতে নামা বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিল ‘১৫ আগস্ট কালো দিন’। গত বছরের এই দিনে আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করে ক্ষমতার নিয়ন্ত্রণ নেয় তালেবান।ছত্রভঙ্গ হওয়ার আগে নারী বিক্ষোভকারীরা স্লোগান দেয়, ‘ন্যায়বিচার, ন্যায়বিচার। আমরা অজ্ঞতায় বিরক্ত’।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...