দক্ষিণ চট্টগ্রামে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ব্যবস্হাপনায় জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য ‘ সাংবাদিকতা’ বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।
গত ৯ হতে ১১ আগষ্ট পর্যন্ত ৩ দিন ব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি ও অনুসন্ধান মূলক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা পটিয়া পৌরসভার কনফারেন্স রুমে ও উপজেলা ব্যানবেইজ হলে অনুষ্ঠিত হয়েছে।
রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের হল রুমে প্রেস ইনিস্টিউট বাংলাদেশ (পিআইবি)’র সিনিয়র প্রশিক্ষক শাহ শেখ মজলিস ফুয়াদের সভাপতিত্বে ও পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি
এতে বিশেষ অতিথি ছিলেন, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য প্রনব বড়ুয়া অর্নব, পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, পটিয়া প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম।
এসময় আরো বক্তব্য রাখেন সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক অধীর বড়ুয়া, সাংবাদিক সিরাজুল ইসলাম, কাজি আয়েশা ফারজানা,সাংবাদিক মোজাহেরুল কাদের, সাংবাদিক দেলোয়ার হোসেন, সংবাদিক এম আনোয়ারুল হক, সাংবাদিক জাহেদুল হক, সাংবাদিক আবদুর রাজ্জাক, সাংবাদিক কাউছার আলম, সাংবাদিক সুমন শাহ, সাংবাদিক শফিউল আজম প্রমুখ
এতে প্রশিক্ষক ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের সিনিয়র প্রশিক্ষক শেখ মজলিশ ফুয়াদ, বৈশাখী টেলিভিশন এর প্লানিং কনসালটেন্ট মোঃ জুলফিকার আলী মানিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সহিদ উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব নন্দী, পিআইবির সহকারি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন,জিটিভির নির্বাহী প্রযোজক শাহাব উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সামশুল হক চৌধুরী এমপি বলেন,সাংবাদিককে নৈতিকতার মাধ্যমে কাজ করে সমাজকে এগিয়ে নিতে হবে। প্রতিটি লেখনিতে সমাজের অসংগতি, সমস্যা,সম্ভবনার কথা তুলে ধরতে হবে।
৩ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় পটিয়া, চন্দনাইশ, বোয়ালখালী, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত ৭০ জন সাংবাদিক অংশ নিয়েছেন।
ইমা

