জনপ্রতিনিধিত্বহীন গণবিরোধী মাফিয়া সরকার কর্তৃক জ্বালানী তেলের দাম বৃদ্ধি, পরিবহনখাতে গাড়ী ভাড়া বৃদ্ধি, সকল পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাঁশখালী উপজেলা বিএনপি’র উদ্যোগে শুক্রবার( ১২ আগস্ট )সকাল ১১ ঘটিকার সময় গুনাগরীতে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, হঠাৎ মধ্যরাতে সরকার জ্বালানী তেলের দাম বাড়িয়ে দেশের জনগণকে বিপাকে ফেলেছেন। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উর্ধ্বগতির কারণে যখন দিশেহারা, সারাদেশে লোড শেডিংয়ে জনজীবন যখন চরম বিপর্যস্ত, ঠিক তখনী জবাবদিহিতাহীন সরকার তেলের দাম বাড়িয়ে তাদের দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। জনগণ তাদের অধিকার আদায়ে রাস্তায় নেমে পড়েছে। অবিলম্বে জ্বালানী তেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে দিয়ে জনগণের ক্রয়ক্ষমতার আওতায় আনুন। খুব দ্রুত সময়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। অন্যথায় জনতার আন্দোলনে এ সরকারের বিদায় ঘণ্টা বাজবে।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক ও মহানগর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, জনগণের জীবন যখন অতিষ্ঠ, ঠিক তেমনি মুহুর্তে সরকার জ্বালানী তেলের দাম বাড়িয়ে জনগণকে দূর্ভোগে ফেলেছে। এ সরকারের বিদায়ই জনগণের একমাত্র মুক্তির পথ।
বাঁশখালী উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লোকমান এর সভাপতিত্বে ও সদস্য সচিব রেজাউল হক চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল আলম বুলবুল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য, সাতকানিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক জামাল হোসেন, আনোয়ারা উপজেলা বিএনপি’র সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, বাঁশখালী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, এড. মো. কাশেম চৌধুরী, এড. শওকত ওসমান, এড. নিজাম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শহিদুল আলম শহিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের আহ্বায়ক মৌলানা ফোরকান, শীলকূপ ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক ডা. মো. ইউনুছ, গন্ডামারা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক ফরিদুল আলম চৌধুরী, চাম্বল ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ জাকারিয়া, মো. ইউনুুছ প্রমুখ।
ইমা

