সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ ‘খুন’

- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপের রহমতপুর ইউনিয়নে রাশেদা বেগম (২১) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে খুন করার খবর পাওয়া গেছে। নিহত রাশেদা বেগম ওই গ্রামের জিহাদের স্ত্রী। এ ঘটনায় পুলিশ রাশেদার স্বামী জিহাদকে (২৭) আটক করেছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে তাকে গাছুয়া ফেরীঘাট এলাকার কেওড়া বাগান থেকে আটক করা হয়।

বুধবার (১০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে জসিম উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে।

রাশেদার বোন জানান, রাশেদার চিৎকার শুনে আমরা ঘরের দরজা খুলে দেখি বোন রক্তাক্ত অবস্থায় তার রুম থেকে বের হচ্ছিল। আমরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে সে মারা যাওয়ার আগে তার স্বামী জিহাদ তাকে আঘাত করেছে বলে জানিয়েছে। ঘরে আমরা একটা ছুরি এবং জিহাদের একজোড়া জুতা ও কিছু টাকা পেয়েছি।

স্থানীয় ইউপি সদস্য ওমর শরীফ জানান, বিয়ের পর দাম্পত্য কলহের কারণে রাশেদা বাবার বাড়ি থাকতো। গত আড়াই বছর তারা আলাদা বসবাস করছে। জিহাদ তাকে নিজের বাড়ি নেওয়ার জন্য সামাজিকভাবে চেষ্টা করে। সেজন্য বেশ কয়েকবার শালিশী বৈঠক হয়। কিন্তু জিহাদ তার পক্ষে কোন অভিভাবক উপস্থিত করতে না পারায় তার কাছে রাশেদাকে তুলে দেওয়া হয়নি। রাশেদার দুই বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহম্মদ খান বলেন, রাশেদা খুনের অভিযুক্ত জিহাদকে আটক করা হয়েছে। এই বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...