রবিবার, ২১ জুন ২০২৬

রোহিঙ্গা নাগরিককে ভূয়া নিবন্ধন প্রদান

আলীকদমে চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তার মামলা

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের আলীকদম উপজেলায় ছবি যুক্ত ভোটার হালনাগাত কার্যক্রমে আহছাব উদ্দিন নামে এক রোহিঙ্গাকে ভোটার করতে তার জীবিত মায়ের নামে মৃত্যু সনদ সহ ভূয়া নিবন্ধন দিয়ে ভোটার হতে সহায়তা করায় নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন ও ইউপি সচিব আবু হানিফ রাজুসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন নির্বাচন কর্মকর্তা।
মঙ্গলবার ( ৯ জুলাই’২২ইং ) রাতে নির্বাচন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বাদী হয়ে নয়াপাড়ার ইউপি চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, ২নং চৈক্ষ্যং ইউপির সাবেক চেয়ারম্যান ফেরদৌস রহমান, আহছাব উদ্দিন, জামাল হোসেন, ইউপি সদস্য আব্দুল মানান, আয়শা বেগম, ২নং চৈক্ষ্যং ইউপি সচিব মানিক বড়ুয়া, নয়াপাড়া ইউপি সচিব আবু হানিফ রাজুর বিরুদ্ধে মামলা করা করেন।
নয়াপাড়া ইউপি চেয়ারম্যান বলেন, কোন রোহিঙ্গা নাগরিক কে ভোটার হতে সহায়তা করিনি আমি। ইউপি সদস্য রোহিঙ্গা নয় নিশ্চিত করার পর প্রত্যায়ন গুলোতে স্বাক্ষর করেছি। আমার ইউনিয়নের সবাইকে আমার পক্ষে চেনা সম্ভব না। ইউপি সদস্যরা নিশ্চিত করার পর আমি স্বাক্ষর করি। তাছাড়া বিগত চেয়্যারম্যানের সনদও ছিল বলে ইউপি সদস্য জানিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকালে আহছাব উদ্দিন ছবিযুক্ত ভোটার তালিকা হাল নাগাতের যাচাই বাচাইয়ের সময় বিশেষ কমিটির কাছে তার কাগজপত্র জমা দেয়। কমিটি যাচাই বাচাইয়ের সময় তার কথা সন্দেহ জনক মনে হলে সংশ্লিষ্ট ওর্য়াডের লোক জনের সাথে কথা বলে নিশ্চিত হই আহছাব উদ্দিনের বাবা রোহিঙ্গা,জন্ম নিবন্ধন সনদ, চেয়ারম্যান সনদ যাকে বাবা বানিয়েছে তিনি তার জন্মদাতা বাবা নয়। আহছাব উদ্দিনের মা আয়শা বেগমরে দ্বিতীয় স্বামী জামাল হোসেন।
তার মা জীবিত থাকলে ও তার মা আয়শা বেগমের নাম মৃত্যু সনদ করা হয়েছে। পরে নিজে ও স্বীকার করছে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান। পরে উক্ত রোহিঙ্গা আহছাব উদ্দিন ও তার ভূয়া বাবা জামাল হোসেন কে পুলিশের কাছ হস্তান্তর করা হয় বলে জানান উপজলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
আলীকদম থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ নাছির উদ্দিন জানান, এই ঘটনায় নয়াপাড়া ইউপি চেয়ারম্যান সহ ৮ জনকে আসামী করে মামলা হয়েছে। আটক আহছাব উদ্দিন ও জামাল হোসেন কে আদালতে প্রেরণ করা হয়ছে। বাকী আসামীদের দ্রুত আটক করা হবে।

ইমা

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...