বুধবার, ২৪ জুন ২০২৬

ভয়াবহ বিস্ফোরণে যুক্তরাষ্ট্রে নিহত ৩, ক্ষতিগ্রস্ত ৩৯ বাড়ি

- Advertisement -
Single page 1st Paragraph

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইভানসভিলেতে এক ভয়াবহ বিস্ফোরণে তিন জন নিহত এবং অন্তত ৩৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগের প্রধান মাইক কন্নেলি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

মাইক কন্নেলি বলেন, ‘আমরা এখনও তল্লাশি শেষ করতে পারিনি, আরও হতাহত থাকতে পারে। ভবনগুলো এখনও প্রবেশের জন্য নিরাপদ নয়’। তিনি জানান, প্রাথমিক জরিপে ৩৯টি বাড়ি বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরে ফায়ার সার্ভিস বিভাগের প্রধান জানান, ক্ষতিগ্রস্ত ৩৯টি বাড়ির মধ্যে ১১টি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। আক্রান্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে আমেরিকান রেড ক্রস। ইন্ডিয়ানাপোলিস থেকে প্রায় তিন ঘণ্টার দূরত্বে অবস্থিত ইভানসভিলে।

শহরের মেয়র লয়েড ভিন্নেকে এক টুইটার পোস্টে ঘটনাস্থলের ছবি প্রকাশ করেছেন। এতে ধ্বংসস্তুপ এবং ক্ষতিগ্রস্ত বাড়ি দেখা গেছে। তিনি জানান, কেন এই বিস্ফোরণ ঘটেছে তা শনাক্তে সময় লাগতে পারে।

গ্যাস এবং বিদ্যুতের লাইন থেকে কোনও বিস্ফোরণ ঘটেছে কিনা তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের ডেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস বিভাগের প্রধান। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অন্তত বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।

ইমা

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...