সোমবার, ২৯ জুন ২০২৬

বঙ্গবন্ধুর খুনিরা কে কোথায়?

- Advertisement -
Single page 1st Paragraph

বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে পাঁচজন এখনো জীবিত; তারা বিভিন্ন দেশে আত্মগোপন করে আছে। সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা এ পাঁচজনের মধ্যে দুজনকে দেশে আনার বিষয়ে আশাবাদী। বাকি তিন খুনির অবস্থান পুরোপুরি নিশ্চিত হওয়ার লক্ষ্যে তৎপরতা অব্যাহত রয়েছে। পুলিশ সদর দফতরের এনসিবি (ইন্টারপোল) শাখার মাধ্যমে পাঁচ খুনির বিষয়ে রেড নোটিস জারি রয়েছে। ইতিমধ্যে রেড নোটিসের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে। ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত ও আত্মগোপনে থাকা পাঁচ খুনি হচ্ছে লে. কর্নেল এস এইচ এম বি নূর চৌধুরী (অব্যাহতি), লে. কর্নেল এ এম রাশেদ চৌধুরী (অব্যাহতি), লে. কর্নেল শরিফুল হক ডালিম (অব্যাহতি), লে. কর্নেল আবদুর রশীদ (বরখাস্ত), রিসালদার মোসলেহ উদ্দিন (অব.)।
এনসিবির তথ্যানুযায়ী এখন নূর চৌধুরী কানাডায় ও রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে। অন্য তিনজনের অবস্থান পুরোপুরি নিশ্চিত না হলেও শরিফুল হক ডালিমের সম্ভাব্য অবস্থান পাকিস্তান অথবা লিবিয়ায়, আবদুর রশীদের সম্ভাব্য অবস্থান লিবিয়া অথবা জিম্বাবুয়েতে এবং মোসলেহ উদ্দিনের সম্ভাব্য অবস্থান পাকিস্তানে।
১৯৯৮ সালের ৮ নভেম্বর ঢাকার তৎকালীন দায়রা জজ কাজী গোলাম রসুল ১৫ জনকে মৃত্যুদন্ডাদেশ দিয়ে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় দেন। নিম্ন আদালতের এ রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও মৃত্যুদন্ড নিশ্চিতকরণের শুনানি শেষে ২০০০ সালের ১৪ ডিসেম্বর হাই কোর্ট দ্বিধাবিভক্ত রায় দেয়। ২০০১ সালের ৩০ এপ্রিল হাই কোর্টের তৃতীয় বেঞ্চ ১২ আসামির মৃত্যুদন্ড বহাল রেখে তিনজনকে খালাস দেয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০০৯ সালের ১৯ নভেম্বর ১২ আসামির মৃত্যুদন্ড বহাল রাখে। ১২ আসামির মধ্যে ২০১০ সালের ২৭ জানুয়ারি পাঁচজনের মৃত্যুদন্ড কার্যকর হয়। তারা হলো সৈয়দ ফারুক রহমান, বজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন আহমেদ, সুলতান শাহরিয়ার রশিদ খান ও মুহিউদ্দিন আহমেদ। ২৫ বছর ভারতে আত্মগোপনে থাকার পর গত বছরের ৬ এপ্রিল ঢাকার গাবতলী থেকে গ্রেফতার হয় আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ। আইনি প্রক্রিয়া শেষে গত বছরের ১১ এপ্রিল রাত ১২টা ১ মিনিটে ফাঁসি কার্যকর হয় তার। ফাঁসির দন্ড পাওয়া আরেক আসামি আজিজ পাশা ২০০২ সালে পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যায়।
এনসিবির তথ্যানুযায়ী ২০০৯ সালের ৩১ আগস্ট নূর চৌধুরীর বিরুদ্ধে রেড নোটিস জারি করে ইন্টারপোল। যার নম্বর এ-২৬৯১/৮-২০০৯। নোটিস জারির কিছুদিন পর ২০১০ সালের ২৫ মার্চ নোটিসের মেয়াদ পাঁচ বছর বাড়ানো হয়। একইভাবে রাশেদ চৌধুরীর বিষয়ে রেড নোটিস জারি হয় ২০০৯ সালের ৭ জানুয়ারি; যার নম্বর এ-২৫/১-২০০৯। পরে একই বছরের ২৬ জুলাই নোটিসের মেয়াদ পাঁচ বছর বাড়ানো হয়েছে। শরিফুল হক ডালিমের বিরুদ্ধে রেড নোটিস জারি হয় ২০০৯ সালের ২৮ জুন; যার নম্বর এ-১৮১১/৬-২০০৯। পরে নোটিসের মেয়ার পাঁচ বছর বাড়ানো হয়েছে। খন্দকার আবদুর রশীদের বিষয়ে রেড নোটিস জারি হয় ২০০৯ সালের ৩১ আগস্ট, যার নম্বর এ-২৬২০/৮-২০০৯। রিসালদার মোসলেহ উদ্দিনের বিষয়ে রেড নোটিস জারি হয় ২০০৯ সালের জুনে। যার নম্বর এ-১৮৩৬/৬-২০০৯। এনসিবি কর্মকর্তারা জানান, জীবিত পাঁচ খুনিকে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এনসিবি ঢাকার কর্মকর্তারা এ বিষয়ে ইন্টারপোল কানাডা ও ওয়াশিংটনে এবং ইন্টারপোল সদর দফতরে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তিন খুনির সুনির্দিষ্ট অবস্থানের বিষয়ে তথ্য প্রাপ্তি সাপেক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে। এ বিষয়ে এনসিবি সংশ্লিষ্ট সব দফতরকে সর্বাত্মক সহযোগিতা করছে। এ ছাড়া আসামিদের বাংলাদেশে আনার বিষয়ে পর্যালোচনা ও এ সম্পর্কিত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উচ্চ পর্যায়ের টাস্কফোর্সের সর্বশেষ সভা ২০২০ সালের ১০ সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় অনুষ্ঠিত হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। ১৯৯৬ সালের ১২ নভেম্বর দায়মুক্তি আইন বাতিল হলে ওই বছরের ২ অক্টোবর ধানমন্ডি থানায় বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী মহিতুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...