রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রক্তশূন্যতায় ভুগছেন? জেনে রাখুর সমাধান

- Advertisement -
Single page 1st Paragraph

রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়া খুবই চিন্তার বিষয়। এটির ফলে শরীরে দেখা দিতে পারে বিভিন্ন ধরণের সমস্যা। তবে এই সমস্যা থেকে কিছুটা উপকার পেতে চিকিৎসকের পরামর্শের পাশাপাশি ঘরোয়া কিছু উপায়ে মিলতে পারে উপকার।

একটু কাজ করলেই ক্লান্ত লাগে? ছুটির দিনে কোথাও না বেরিয়ে বাড়িতে থাকতে ইচ্ছা করে? অল্পেই রেগে যাচ্ছেন? এই সব উপসর্গের নেপথ্য থাকতে পারে শরীরে হিমোগ্লোবিনের অভাব। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে এই শারীরিক সমস্যাগুলো দেখা দিতে পারে। শরীরে পর্যাপ্ত পুষ্টির অভাব ঘটলেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে।

মাঝেমাঝেই এমন শারীরিক সমস্যার সম্মুখীন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। পাশাপাশি, ঘরোয়া উপায়েও চেষ্টা করে দেখতে পারেন।

চলুন দেখে নেওয়া যাক ঘরোয়া উপায়ে কী খেলে মিলবে উপকার-

এক গ্লাস দুধের সঙ্গে মিছরি মিশিয়ে খেলেই মিলবে সুফল। রক্তাল্পতার সমস্যা থাকলেও কাজে আসবে মিছরি দেওয়া দুধ। শরীর সুস্থ রাখতে দুধের বিকল্প নেই। দুধে রয়েছে প্রোটিন, নিয়াসিন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, আয়োডিনের মতো উপকারী পুষ্টিগুণ। দুধ খেলে অনেকের অম্বল হয়। তবে দুধের সঙ্গে মিছরি মিশিয়ে খেলে এই সমস্যা আর হবে না। মিছরি হজমে সাহায্য করে। শরীরের বাড়তি কর্মশক্তি জোগাতে দুধ খুবই উপকারী।

হালকা গরম দুধের সঙ্গে মিছরি মিশিয়ে খেলে অম্বলের পাশাপাশি বদহজমের সমস্যাও দূর হয়। এ ছাড়াও, গ্যাসের সমস্যা, কোষ্ঠকাঠিন্য এবং হজমশক্তি বৃদ্ধি করতেও দারুণ সাহায্য করে দুধ-মিছরির মিশ্রণ।

রাতে ঘুমানোর আগে দুধের সঙ্গে মিছরি মিশিয়ে খেলে অনিদ্রার সমস্যা থেকে মুক্তি পেতে পাবেন। মেজাজ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি মন শান্ত রাখতে ও হতাশা থেকে মুক্তি পেতেও দারুণ কাজ করে দুধ-মিছরি।

জেবি

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...