রবিবার, ২১ জুন ২০২৬

বান্দরবানে ১০ বছর পালিয়ে থাকা ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের আলীকদমে ১০ বছর পালিয়ে থাকা অপহরণ এবং গণধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত প্রধান পলাতক আসামি সাদেক হোসেন ওরফে মুন্নাকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৯ আগস্ট) চকরিয়ার মৌলভীরকুম বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাদেক কক্সবাজার জেলার চকরিয়া থানার পশ্চিম নিজপানখালীর মো. খলিলের ছেলে।

র‌্যাব জানায়, বান্দরবানের আলীকদম থানার শীলবুনিয়া এলাকায় তার নানীর বাড়িতে থাকতেন রুমি (ছদ্মনাম)। সাদেক হোসেন মুন্না পূর্ব পরিচিত থাকায় প্রায়ই ওই এলাকায় আসা যাওয়া করতো। ২০১২ সালের ১৪ মার্চ সাদেক রুমিকে বিয়ের প্রলোভন দেখিয়ে চট্টগ্রামে নিয়ে আসে। চট্টগ্রামের একটি আবাসিক হোটেলে রেখে ১৫ ও ১৬ মার্চ দুইদিন তাকে ধর্ষণ করে। পরে সাদেক তাকে চকরিয়ার ও টেকনাফে একটি বাড়িতে রেখে ফের ধর্ষণ করে। ২১ মার্চ সাদেক তাকে কয়েকজন দুস্কৃতিকারীর কাছে রেখে চলে আসে।

র‌্যাব আরও জানায়, এরপর চার থেকে পাঁচজন দুস্কৃতিকারী ২২-২৫ মার্চ পালাক্রমে তাকে ধর্ষণ করে। কৌশলে রুমি তার মামাকে সব ঘটনা জানালে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। আসামিরা বিষয়টি বুঝতে পেরে তাকে গুরুতর আহতাবস্থায় টেকনাফ বাসস্ট্যান্ডে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় রুমি ১১ জনকে আসামি করে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার মৌলভীরকুম বাজার এলাকা থেকে ১০ বছর পালিয়ে থাকা এ মামলার ওয়ারেন্টভুক্ত প্রধান পলাতক আসামি সাদেক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...