রবিবার, ১ নভেম্বর ২০২৬

মোবাইল টাওয়ারে আটকে থাকা কিশোর ৪ ঘণ্টা পর উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

নেত্রকোনার এক কিশোর মোবাইলফোনের টাওয়ারে উঠে আটকে পড়ে। এর চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেন। বুধবারের(১০ আগস্ট)   নেত্রকোনা জেলার বড় রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার সকালে স্টেশন-সংলগ্ন একটি মাদ্রাসার ছাত্র মোহাম্মদ (১৪) কৌতুহলবশত একটি মোবাইলফোন টাওয়ারের ওপর উঠে পড়ে। কিন্তু সে নামতে পারছিল না । খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

দীর্ঘসময় চেষ্টা করেও ওই কিশোর নিচে নামতে না পারায় শেষ পর্যন্ত দুপুরের দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ওপরে উঠে রশিতে বেঁধে শিশুটিকে নিচে নামান। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্ধার হওয়া মোহাম্মদ কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের মনতলা গ্রামের বাবুল বিশ্বাসের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। পরে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ইমা

এই বিভাগের সব খবর

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে কমছে পাসের হার। ২০২২ সালে যেখানে প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ জনের...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশের অর্থমন্ত্রী...

সর্বশেষ

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন...

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...