সোমবার, ২৯ জুন ২০২৬

উখিয়া ক্যাম্পে দুই রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উখিয়া ক্যাম্প ১৫-এর সি ৯ ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ক্যাম্প ১৫ ব্লক সি/১-এর আব্দুর রহিমের ছেলে হেড মাঝি আবু তালেব (৪০) ও একই ক্যাম্পের সি/৯-এর ইমাম হোসেনের ছেলে সাব-ব্লক মাঝি সৈয়দ হোসেন (৩৫)।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ কামরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে ৮-১০ জন দুষ্কৃতকারী রোহিঙ্গা ক্যাম্প ১৫-এর সি ৯ ব্লক থেকে প্রায় ১৫০ ফুট ওপরে দুর্গম পাহাড়ের ঢালে জনৈক আসিয়া বেগমের শেড (নম্বর ১০১০)-এর সামনে সৈয়দ হোসেন ও আবু তালেবকে গুলি করে পালিয়ে যায়।

স্থানীয় রোহিঙ্গাদের কাছ থেকে খবর পাওয়ার পর গুরুতর আহতাবস্থায় দুজনকে উদ্ধার করে জামতলী এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন সৈয়দ হোসেনকে কর্তব্যরত চিকিৎসক সেখানেই মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত অপর রোহিঙ্গা মাঝি আবু তালেবকে আশঙ্কাজনক অবস্থায় কুতুপালং হাসপাতালে রেফার করেন চিকিৎসক। পরে সেখানে তার মৃত্যু হয় বলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এ অতিরিক্ত পুলিশ সুপার জানান। পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আলোচিত রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেনের কাছ থেকে বেশ কয়েকটি ইয়াবার চালান নিয়েছিল নিহত দুই রোহিঙ্গা মাঝি। এসব ইয়াবা টাকা পরিশোধ করতে গড়িমসি করায় আলোচিত রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেনের গ্রুপের লোকজনই তাদের গুলি করে হত্যা করেছে।

অপর আরেকটি সূত্র বলছে, ইয়াবার লেনদেনের পাশাপাশি নিহতরা নবী হোসেনের কথামতো চলতে অস্বীকৃতি জানিয়েছিল। এ জন্য নবী হোসেন তাদের হত্যার নির্দেশ দেন।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে ক্যাম্পে ব্লকরেইড দিয়ে অভিযান চলছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...