সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, দশম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা

- Advertisement -
Single page 1st Paragraph

গাজীপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার কথিত প্রেমিক দশম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার সকালে মেয়েটির বাবা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার আবু সায়েম নয়ন। ছেলেটির বাড়ি পূবাইল থানার মাজুখান পশ্চিমপাড়া এলাকায়। মেয়েটি তার প্রতিবেশী।

মামলার বরাতে পূবাইল থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান জানান, গত ২৯ মে বিকালে মেয়েটিকে তার বাড়িতে একা পেয়ে ছেলেটি ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি তার প্রেমিক ওই স্কুল ছাত্রকে বিয়ে করার প্রস্তাব দিলে ছেলেটি তাতে রাজি হয়নি।

কয়েকদিন আগে ছেলের বাবাকে বিষয়টি জানানো হয়। তারাও এ বিয়েতে সম্মতি দেয়নি। এক পর্যায়ে ছেলেকে আসামি করে মামলা করা হয়।

এ পুলিশ কর্মকর্তা বলেন, এক সময় একই স্কুলে একই ক্লাসে মেয়েটির সঙ্গে পড়তো ছেলেটি। তারা প্রাইভেটও পড়তো একসঙ্গে। এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু ছেলেটির লেখাপড়ায় বিরতি পড়ায় সে পিছিয়ে পড়ে। সম্প্রতি তাদের সম্পর্কের বিষয়টি মেয়েটির মা টের পেলে ছেলেটির পরিবারে বিয়ের প্রস্তার পাঠানো হয়।

মামলার পর স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান আতিকুর।

জেবি

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...