সোমবার, ২৯ জুন ২০২৬

হালদায় বড়শি দিয়ে মাছ শিকারের অপরাধে যুবকের কারাদণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর আইন অমান্য করে বড়শি দিয়ে মাছ শিকারের অপরাধে মো. নাজিম উদ্দিন (৩৮) নামের এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ আগস্ট) দুপুর ১২টায় তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম।

ইউএনও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হালদা নদীর মাছ শিকারী মো. নাজিম উদ্দিন নামের এক আইডিএফ স্বেচ্ছাসেবককে আটক করা হয়। তার বিরুদ্ধে গত ৬ আগস্ট একটি ৬ কেজি ওজনের মা মাছ (কাতল) ও ৭ আগস্ট ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ শিকার করার অভিযোগ রয়েছে।

অভিযোগের ভিত্তিতে রোববার (৭ আগস্ট) স্থানীয় চেয়ারম্যান সারোয়ার মোর্শেদের সহায়তায় তাকে আটক করা গেলেও মাছটি উদ্ধার করা সম্ভব হয়নি।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নাজিম উদ্দিন জানান, মাছটি চৌধুরীহাটে এক ব্যক্তির কাছে বিক্রি করেছেন। এছাড়াও গত কয়েকদিন ধরে বড়শি দিয়ে মা মাছ শিকারের অভিযোগ পাওয়া গেলে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বেশকিছু বড়শি উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ইউএনও বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হালদা নদীতে বড়শি দিয়ে মাছ ধরার অপরাধে মো. নাজিম উদ্দিনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়। হালদায় হাইকোর্ট নির্দেশিত ডলফিন রক্ষা, মা মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসনের চলমান অভিযান অব্যাহত থাকবে।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...