চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আব্দুল্লাহ খান সড়ক ও কুয়াইশ সেতু বন্ধন ক্লাব সংলগ্ন সড়ক উন্নয়নের কাজ পরিদর্শনলকালে প্রদান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, শিকারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী, বুড়িশ্চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বখতেয়ার, সাবেক ইউপি সদস্য মোঃ সেলিম, ইউপি সদস্য জাকির হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আলহাজ মোরশেদ হোসেন, মোঃ হারুন, মোঃ ইছা, জাবেদ হাসান, মোঃ লোকমান, মোঃ সিরাজ, শেখ রাসেল স্মৃতি সংসদের সাবেক সভাপতি ইফতেখার উদ্দিন তানভীর, সহ-সভাপতি মনজুর আলম, যুবলীগ নেতা মোঃ রাশেদ, ইমরান, এরশাদ, মোজাইর, তানভীর, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি রাসেল চৌধুরী, সহ-সভাপতি ইমন, দৌলত।
ইমা

