বুধবার, ২৪ জুন ২০২৬

বজ্রপাত থেকে কিউবার তেল মজুত কেন্দ্রে ধরা আগুন এখনো নিয়ন্ত্রণ করা যায় নি

- Advertisement -
Single page 1st Paragraph

বজ্রপাত থেকে কিউবার মূল তেল মজুত কেন্দ্রে আগুন ধরে গেলে তা ভয়াবহ আকার ধারণ করে। এই আগুন নিয়ন্ত্রণে রবিবার মেক্সিকো ও ভেনেজুয়েলার কাছে সহায়তা চেয়েছে দেশটি।

গত শুক্রবার হাভানা থেকে প্রায় ৬০ মাইল পূর্বে অবস্থিত মাটাজানাস সুপার ট্যাংকার বন্দরের আটটি মজুত ট্যাংকের একটিতে বজ্রপাত থেকে আগুন ধরে যায়। শনিবার আরেকটি ট্যাংকে ছড়িয়ে পড়ে এই আগুন। এতে ঘটনাস্থলে উপস্থিত দমকলকর্মী এবং অন্যরা হতভম্ব হয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত এক জনের নিহত হওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছে ১৬ জন।

দ্বিতীয় বিস্ফোরণে শতাধিক মানুষ আহত হয়েছে। এতে ২৪ জন হাসপাতালে আহত রয়েছে। এর মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডায়াজ-ক্যানেল সাংবাদিকদের বলেন, ‘আমরা এমন তীব্রতার আগুনের মুখোমুখি হয়েছি যে কিউবার পক্ষে তা নিয়ন্ত্রণ করা খুব কঠিন, যেখানে প্রয়োজনীয় সব উপায় নেই’।

রবিবার জ্বালানি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে দক্ষ মেক্সিকোর ৮২ জন এবং ভেনেজুয়েলার ৩৫ জন বিশেষজ্ঞ কিউবার আগুন নিয়ন্ত্রণ তৎপরতায় যোগ দিয়েছেন। তারা সঙ্গে এনেছেন চারটি প্লেন ভর্তি আগুন নিয়ন্ত্রণকারী রাসায়নিক।

ডায়াজ-ক্যানেল বলেন, ‘সাহায্য গুরুত্বপূর্ণ, আমি বলবো এটি অত্যাবশ্যক এবং সিদ্ধান্তমূলক হতে চলেছে’। আগুন নিয়ন্ত্রণে কিউবা পানি ও হেলিকপ্টার ব্যবহার করেছে।

ইউনিভার্সিটি অব টেক্সাসের অস্টিন ল্যাটিন আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান এনার্জি অ্যান্ড ইনভায়রনমেন্ট প্রোগ্রামের পরিচালক জর্জ পিনোন জানিয়েছেন, কিউবার ওই কেন্দ্রের প্রতিটি ট্যাংকে প্রায় তিন লাখ ব্যারেল জ্বালানি মজুত রাখা যায়। সেখান থেকে একটি বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সরবরাহ করা হয়।

ইমা

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...