সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী আজ

- Advertisement -
Single page 1st Paragraph

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী আজ সোমবার। ১৯৩০ সালের ৮ আগস্ট তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্ম তাঁর। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকের বুলেটের আঘাতে নির্মমভাবে শহীদ হন তিনি।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
আজ সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পাঁচ নারীর হাতে তুলে দেওয়া হবে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’ পদক।

বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা নিবেদন, এতিমদের মাঝে খাদ্য বিতরণ, আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে।

বঙ্গমাতার ডাকনাম ছিল রেণু। তাঁর বাবার নাম শেখ জহুরুল হক এবং মায়ের নাম হোসনে আরা বেগম। তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন বঙ্গমাতা। ১৯৩৮ সালে বঙ্গবন্ধুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এই বিভাগের সব খবর

ভারতের টানা ষষ্ঠ সিরিজ জয়ের মিশনে টিকে থাকার চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের

প্রথম দুই টি-টোয়েন্টি জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। তৃতীয় টি-টোয়েন্টি জিতলে কিউইদের বিপক্ষে টানা ষষ্ঠ সিরিজ জয়ের স্বাদ...

যৌতুকের বলি ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহাত

প্রেমের সম্পর্ক পেরিয়ে পারিবারিকভাবে ঘর বেঁধেছিলেন তানিয়া কামাল নিহাত (২০) ও নুর উদ্দিন (২৫)। কিন্তু সেই সুখের স্বপ্ন স্থায়ী হলো মাত্র কয়েকমাস। যৌতুকের দাবি...

সৌদি আরবে বজ্রপাতে সাতকানিয়ার প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের মদীনা শহরের আল-উলা নামক এলাকায় খেজুর বাগানে কাজ করার সময় বজ্রপাতে বাংলাদেশী এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (২৫ অক্টোবর) সৌদি...

সর্বশেষ

ভারতের টানা ষষ্ঠ সিরিজ জয়ের মিশনে টিকে থাকার চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের

প্রথম দুই টি-টোয়েন্টি জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে...

যৌতুকের বলি ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহাত

প্রেমের সম্পর্ক পেরিয়ে পারিবারিকভাবে ঘর বেঁধেছিলেন তানিয়া কামাল নিহাত...

সৌদি আরবে বজ্রপাতে সাতকানিয়ার প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের মদীনা শহরের আল-উলা নামক এলাকায় খেজুর বাগানে...

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের

বাংলাদেশে আগামী পাঁচ বছরে ১ লাখ কোটি ইয়েন বা...

দীর্ঘ ছুটি শেষে খুলছে স্কুল-মাদ্রাসা

টানা ১০ দিনের ছুটি শেষে আজ সোমবার (২৬ অক্টোবর)...

চট্টগ্রামে একদিনে রোপণ করা হবে এক লাখ গাছ

চট্টগ্রামে আগামীকাল মঙ্গলবার একদিনে এক লাখ গাছ রোপণের ঘোষণা...