বুধবার, ২৪ জুন ২০২৬

কিউবায় বজ্রপাতে ভয়াবহ অগ্নিকণ্ডে, আহত ১২১, নিখোঁজ ১৭

- Advertisement -
Single page 1st Paragraph

কিউবার পশ্চিম মাতানজাস প্রদেশে একটি জ্বালানি ডিপোতে শনিবার বজ্রপাতের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কমপক্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই দুর্ঘটনায় কিউবান জ্বালানিমন্ত্রী লিভান আরন্তে-সহ ১২১ জন আহত হয়েছেন এবং আগুন নিভাতে গিয়ে ১৭ জন দমকলকর্মী নিখোঁজ রয়েছেন।

পশ্চিম মাতানজাস প্রদেশের কর্মকর্তাদের মতে, হাভানা থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত শহর মাতানজাসের একটি শিল্প অঞ্চলে শুক্রবার গভীর রাতে বজ্রপাত একটি জ্বালানী ট্যাঙ্কে আঘাত হানে এবং একটি বিস্ফোরণ ঘটায়। ক্ষতিগ্রস্থ এলাকা থেকে প্রায় ১ হাজার ৯০০ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয় বলে জানিয়েছে কতৃপক্ষ। কিউবার প্রেসিডেন্সির টুইটার আপডেট অনুসারে পাঁচজন গুরুতরভাবে আহত হয়েছেন, যার মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত গুরুতর।

প্রেসিডেন্টের কার্যালয় আরো জানায়, ১৭ জন অগ্নিনির্বাপক কর্মী নিখোঁজ রয়েছেন, যারা আগুনের সবচেয়ে কাছাকাছি ছিলেন।

প্রেসিডেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, আগুন নেভাতে সাহায্য করার জন্য জ্বালানির অভিজ্ঞতা সম্পন্ন বন্ধুত্বপূর্ণ দেশগুলোর কাছ থেকে সাহায্য ও পরামর্শের অনুরোধ করেছে কিউবা। কিউবার এই অনুরোধে সাড়া দিয়েছে মেক্সিকো, ভেনিজুয়েলা, রাশিয়া, নিকারাগুয়া, আর্জেন্টিনা এবং চিলি। প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল মেক্সিকো, ভেনিজুয়েলা, রাশিয়া, নিকারাগুয়া, আর্জেন্টিনা এবং চিলিকে তাদের সাহায্যের প্রস্তাবের জন্য ধন্যবাদ জানান।

ইমাবিশ্ব

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...