রবিবার, ২১ জুন ২০২৬

রাতের আঁধারে বোয়ালখালীতে ফলদ গাছ কেটেছে দুর্বৃত্তরা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জৈষ্ঠ্যপুরা এলাকায় রাতের আঁধারে একটি বাগানের শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।গত ৫ আগষ্ট শুক্রবার রাতে জৈষ্ঠ্যপুরা এলাকার মোহাম্মদ ইউছুপের মালিকাধীন বাগানে এ ঘটনা ঘটে।

বাগানের মালিক মোহাম্মদ ইউছুপ বলেন, উপজেলার জৈষ্ঠ্যপুরা পাহাড়ে ৫০-১শত কানি বাগান করে আসছি। শুক্রবার রাতের আঁধারে রাজনৈতিক বিরোধের জেরে আমার প্রতিপক্ষ রাজা মিয়ার গ্রুপ বাগানের গাছ ফেলেছে।পার্শ্ববর্তী জায়গার মালিক রাজা মিয়া,র সাথে আমার অনেক বছর ধরে দ্বন্দ্ব চলে আসছে। আমি চেয়েছিলাম নিজেকে একটু সরিয়ে রেখে হলেও সমাধান করতে । আজ থেকে প্রায় ১ বছর আগে আমার একটি পাহাড় দখল করে নিয়েছে। চেয়ারম্যান সাহেবের অনুরোধে আমার একটি পাহাড় দিয়ে দিয়েছিলাম রাজা মিয়াকে। রাজনৈতিক ইস্যু নিয়ে শহর থেকে কিছু জনবল এনে পাহাড়ের মালিকদের হুমকি ধমকি দিয়ে আসছে। আমার অধিনস্ত কর্মচারিদের মারধর ও বেঁধে রেখে গাছ কর্তন করেছে।

অভিযোগের বিষয়ে রেজাউল করিম (রাজা)বলেন, গত বৃহস্পতিবার আমার বাগানের কিছু গাছ কেটে ফেলেছে তা নিয়ে থানায় জিডি করার ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।

উপ-সহকারি কৃষি কর্মকর্তা উদয়ন আচার্য্য বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা সরকারিভাবে ইউসুপকে ২০০ চারা দিয়েছি। এখানে আম ও মালটার প্রদর্শনী ছিল। তারা আমার পরামর্শ অনুযায়ী পরিচর্চা করায় গাছ গুলো বাড়ন্ত অবস্থায় ছিল।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক বলেন, বাগানে গাছ কাটার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ইমা

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...