রবিবার, ২১ জুন ২০২৬

লামায় পাহাড়ি খাদে পড়ে টমটম যাত্রী স্কুল ছাত্রী নিহত,আহত ৫

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় যাত্রীবাহি একটি টমটম গাড়ি পাহাড়ি খাদে পড়ে তাসমিন আক্তার নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন যাত্রী।

শনিবার(৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া-লামা সড়কের ইয়াংছা এলাকায় এ দূর্ঘটনা ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে আহতদের নাম পাওয়া যায়নি। নিহত তাসমিন আক্তার পাশের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের ডুমখালী গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা থেকে যাত্রী বোঝাই করে একটি টমটম গাড়ি শনিবার সকাল সাড়ে ১০টার দিকে লামা উপজেলার ইয়াংছা এলাকায় যাচ্ছিল। এ সময় টমটম গাড়িটি সড়কের ইয়াংছা আর্মি ক্যাম্পের আগের মোড় এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ৬ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্কুল ছাত্রী তাসনিম আক্তার দুুপুুর ২টার দিকে মারা যান। অপরাপর আহতদের মধ্যে হুমাইরা সহ দুই জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইমা

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...