শুক্রবার, ২৬ জুন ২০২৬

বিস্কিটের প্যাকেটে ইয়াবাসহ সৌদিগামী যাত্রী আটক

- Advertisement -
Single page 1st Paragraph

বিস্কিটের প্যাকেটে বিশেষভাবে লুকানো ১১ হাজার ৬২৫ পিস ইয়াবাসহ সৌদি আরবগামী যাত্রী রিয়াদ হোসেনকে আটক করা হয়েছে।

শনিবার (৬ আগস্ট) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির সদস্যরা তাকে আটক করে।

জানা গেছে, সকাল ৯টার দিকে এমিরেটস এয়ারলাইনের একটি ফ্লাইটে রিয়াদগামী যাত্রী মো. রিয়াদ হোসেন বহির্গমনের উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। যাত্রী রো-বি’তে তিনি ব্যাগ বুকিং দিয়ে বোর্ডিং কার্ড সংগ্রহ করে ইমিগ্রেশনে চলে যান। তার ব্যাগটি চেকিং-এ এলে দায়িত্বরত অ্যাভসেক সদস্য স্ক্যানার মো. আবু বকর সিদ্দিক ও এএসজি শাহীন মিয়া ব্যাগের ভেতর বিশেষভাবে লুকানো ট্যাবলেট জাতীয় বস্তু দেখতে পান। পরে তারা বিষয়টি স্ক্যানার বিভাগের সুপারভাইজারকে জানালে নিরাপত্তা কর্মকর্তা, শিফট-ইন চার্জ, কাস্টমস এবং গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে ব্যাগেজ খোলা হয় এবং বেরিয়ে আসে ইয়াবা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এয়ারপোর্ট সার্কেলের পরিদর্শক মোহাম্মদ হোসেন মিয়া জানান, আটক যাত্রীর বিরুদ্ধে মামলার কার্যক্রম চলছে।

এসআই মো. আব্দুল হালিম সরদার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রী জানিয়েছেন, তাকে পরিচিত কেউ একজন খাবারের প্যাকেট দিয়েছিল। ইয়াবার বিষয়টি তিনি জানতেন না। আইনগত ব্যবস্থার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে তাকে হস্তান্তর করা হয়।

জেবি

এই বিভাগের সব খবর

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

সর্বশেষ

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ শুক্রবার। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের...