বুধবার, ২৪ জুন ২০২৬

মার্সি টেম্বন বিশ্বব্যাংকের নতুন ভাইস প্রেসিডেন্ট

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা মার্সি টেম্বন  বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন তিনি। চলতি মাসেই বাংলাদেশে ছেড়ে ওয়াশিংটন ডিসিতে চলে যাবেন টেম্বন।

শনিবার (৬ আগস্ট) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছেন।

সংস্থাটির ঢাকা কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মেহরীন এ মাহবুব বলেন, হঠাৎ করেই মার্সি টেম্বন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন। এই মাসেই তিনি হেড অফিসে চলে যাবেন। এটা বাংলাদেশের জন্যও বড় ভালো খবর। বাংলাদেশ ও বিশ্বব্যাংকের সম্পর্ক আরও এগিয়ে যাবে। যেহেতু তিনি বোর্ড সেক্রেটারি সুতরাং বাংলাদেশের বিষয়গুলো অনেক ইতিবাচক হিসেবে আলোচনা হবে। তিনি সহজেই বাংলাদেশের চাহিদা ও বিষয়গুলো বুঝতে পারবেন।

২০১৯ সালের ১ জুলাই বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে যোগ দেন মার্সি মিয়াং টেম্বন। ফলে প্রায় তিন বছর বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন টেম্বন। ব্যাংক পরিচালনায় সুদক্ষ তিনি। বিভিন্ন দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। এ ছাড়া স্টেক হোল্ডারদের সঙ্গে শক্তিশালী অংশীদারত্ব উন্নয়নে খ্যাতি রয়েছে টেম্বনের। বাংলাদেশের পাশাপাশি ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

ক্যামেরুনের নাগরিক টেম্বন ২০০০ সালে বিশ্বব্যাংকে শিক্ষা বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন। তখন থেকেই তিনি বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন। ইউরোপ ও কেন্দ্রীয় এশিয়া অঞ্চলের নানা দেশে কান্ট্রি ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন টেম্বন। আফ্রিকা অঞ্চলের বুরুন্ডি, বুরকিনা সারফাঁসোতে বিশ্বব্যাংকের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ইকোনমিকস অব এডুকেশনে পিএইচডি করেছেন তিনি। বিশ্বব্যাংকে যোগ দেওয়ার আগে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্সের ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজে গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন তিনি।

ইমা

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...