বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ১৬ তম ব্যাচের অরিয়েন্টেশন সম্পন্ন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ২০২০-২০২১ (১৬ তম ব্যাচ) শিক্ষাবর্ষের এম.বি.বি.এস কোর্সের অরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে গত মঙ্গলবার এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগষ্টের সকল শহীদের স্মরণে সভায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও চমশিহা মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা: মো: ইসমাইল খান। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা: অসীম কুমার বড়–য়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও কলেজ গভর্নিং বডির ভাইস-চেয়ারম্যান এস এম মোরশেদ হোসেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিন এর ডিন অধ্যাপক ডা: সাহেনা আক্তার, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বেসিক সাইন্স এন্ড প্যারা-ক্লিনিক্যাল সাইন্স এর ডিন অধ্যাপক ডা: মো: হাফিজুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির ভাইস-প্রেসিডেন্ট ও কলেজ গভর্নিং বডির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা: এম এ তাহের খান, ভাইস-প্রেসিডেন্ট ডা: এম মাহফুজুর রহমান, জেনারেল সেক্রেটারী ডা: আঞ্জুমান-আরা-ইসলাম, ট্রেজারার রেজাউল করিম আজাদ, অনুষ্ঠানে ভার্চুয়ালী আরও বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: এ এস এম মোস্তাক আহমেদ, ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের পক্ষে ডা: মোঃ শফিউল হাসান ও মিসেস দিলরুবা আক্তার চৌধুরী এবং ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আতিফা ইকবাল। শিক্ষক/শিক্ষিকাদের পক্ষে বক্তব্য রাখেন ফিজিওলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: সাহেদা খানম।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ডোনার মেম্বার, নার্সিং ইনস্টিটিউটের গভর্নিং বডি ও মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ইঞ্জি: মো: জাবেদ আবছার চৌধুরী, হাসপাতাল উপ পরিচালক প্রশাসন যথাক্রমে মো: মোশারফ হোসেন এবং ডা: আশরাফুল করিম।
উক্ত অনুষ্ঠানটি প্রাণবন্ত করে উপস্থাপনা করেন মেডিকেল কলেজের এনাটমি বিভাগ এবং ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক যথাক্রমে ডা: নাফিজ ইমতিয়াজ আহমেদ ও ডা: তাসনুভা নুজহাত চৌধুরী।
বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক প্রশাসন ডা: মো: নুরুল হক, একাডেমিক কো-র্ডিনেটর ও সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা অসীম কুমার বড়ুয়া মেডিকেল কলেজের ইতিহাস, অবকাঠামো সুযোগ সুবিধা, ছাত্র/ছাত্রীদের পেশাগত পরীক্ষার ফলাফল, শিক্ষক/শিক্ষিকাদের পরিচিতি এবং ২০২০-২০২১ শিক্ষাবর্ষের এম.বি.বি.এস কোর্সের কারিকুলাম-২০১২ এর উপর সংক্ষিপ্তভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে বক্তব্য তুলে ধরেন।
বক্তারা বলেন, “চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল” সেবা খাতে বেসরকারি খাতের অংশ গ্রহণের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। পর্যায়ক্রমে তিলে তিলে গড়ে উঠা জনহিতকর এই প্রতিষ্ঠান চিকিৎসা সেবা, চিকিৎসা শিক্ষা এবং দক্ষ নার্স তৈরীর ক্ষেত্রে এতদঞ্চলের মানুষের আশা আকাঙ্খার প্রতিক। দেশে বিদেশে অত্র মেডিকেল কলেজের নাম ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। সফলতার পনের বছর অতিক্রান্ত করছে-এই কলেজ। প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য যাঁরা নিরলস ও নিঃস্বার্থভাবে কাজ করে প্রয়াত হয়েছেন, তাঁদের কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়। বক্তারা আরও বলেন মেডিকেল শিক্ষা একটি কঠিন বিষয়। কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে মেডিকেল শিক্ষার সময় অতিবাহিত করতে হয়। সাফল্যের স্বীকৃতিতে অভিষিক্ত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ। শিক্ষকদের আস্থায়, দক্ষতায় ও বন্ধনের আলোক যাত্রায় এগিয়ে যাচ্ছে এই মেডিকেল কলেজ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের প্রি-ক্লিনিক্যাল বিভাগ সমূহের অধ্যাপকবৃন্দ, প্যারা-ক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল বিভাগ সমূহের পেইজ কো-অর্ডিনেটরবৃন্দ সহ ক্লিনিক্যাল বিভাগ সমূহের সর্বস্তরের অধ্যাপকবৃন্দ।

এই বিভাগের সব খবর

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে গত নয় মাসে দেশে খেলাপি ঋণের (এনপিএল) পরিমাণ প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট কমেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই সাথে তাঁর তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্রের একটি প্যাকেজ অনুমোদনের পথে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম...

সর্বশেষ

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’...

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্রের একটি প্যাকেজ...

শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে : ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি

জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ...

ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর চেয়ারম্যান ড. মো. রফিকুল...

বান্দরবানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু

জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি...