বুধবার, ২৪ জুন ২০২৬

তাইওয়ানকে বিচ্ছিন্ন করার চীনের প্রচেষ্টা ‘মেনে নেবে না’ যুক্তরাষ্ট: ন্যান্সি পেলোসি

- Advertisement -
Single page 1st Paragraph

স্বশাসিত তাইওয়ান সফরে চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পর মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি শুক্রবার বলেছেন, তাইওয়ানকে বিচ্ছিন্ন করার চীনের প্রচেষ্টা ‘মেনে নেবে না’ যুক্তরাষ্ট্র।

টোকিওতে সাংবাদিকদের তিনি বলেন, ‘তারা তাইওয়ানকে অন্য জায়গায় যাওয়া বা অংশগ্রহণ থেকে বিরত রাখার চেষ্টা করতে পারে, কিন্তু তারা আমাদের সেখানে ভ্রমণে বাধা দিয়ে তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে পারবে না।’

তিনি আরো বলেন, ‘আমরা উচ্চ-পর্যায়ের সফর করেছি, আসছে বসন্তে দ্বিদলীয়ভাবে সিনেটররা সফর করবেন, সফর অব্যাহত থাকবে এবং আমরা তাদের তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে দেব না।’

পেলোসি এশিয়া সফরের শেষ পর্যায়ে রয়েছেন। এ সময়ে চীনের ক্ষুব্ধ প্রতিবাদ সত্ত্বেও তিনি তাইওয়ান সফর করেন, চীনের হুমকি উপেক্ষা করে বহু বছর পর যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যারের প্রতিনিধিদল তাইওয়ান সফর করেছে।

বেইজিং তাইওয়ানকে তার ভূখন্ডের অংশ হিসাবে দেখে এবং প্রয়োজনে বল প্রয়োগ করে হলেও একদিন স্ব-শাসিত দ্বীপটি পুনরুদ্ধার করার অঙ্গীকার করেছে। এ লক্ষ্যে চীন এখন তাইওয়ান ঘিরে এ যাবত কালের বৃহৎ সামরিক মহড়া শুরু করেছে।

পেলোসি মহড়া সম্পর্কে সরাসরি মন্তব্য করেননি তবে পুনর্ব্যক্ত করেছেন যে তাইওয়ান সহ এশিয়ার দেশগুলিতে তার সফর এই অঞ্চলে ‘স্থিতাবস্থার পরিবর্তনের জন্য নয়’।
টোকিও বৃহস্পতিবার জানিয়েছে , পাঁচটি চীনা ক্ষেপণাস্ত্র জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে বৈঠকের পর পেলোসি বলেছেন, কিশিদা চীনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে একটি ‘গুরুতর সমস্যা যা আমাদের জাতীয় নিরাপত্তা এবং আমাদের নাগরিকদের নিরাপত্তাকে প্রভাবিত করে’ বলে অভিহিত করেছেন।

৮২ বছর বয়সী আমেরিকান রাজনীতিবিদ পেলোসি বৃহস্পতিবার রাতে দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেক গুরুত্বপূর্ণ মিত্র জাপানে এসেছেন। ২০১৫ সালের পর জাপানে এটি তার প্রথম সফর।

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...