সোমবার, ২৯ জুন ২০২৬

মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটায় হতাহতদের পরিবারকে জেলা পরিষদের আর্থিক সহায়তা দান

দুর্দশাগ্রস্তদের পাশে দাাঁড়ানো আওয়ামী লীগের কর্মীদের মূল কাজ-এম এ সালাম

- Advertisement -
Single page 1st Paragraph

সম্প্রতি মীরসরাই উপজেলার বড়তাকিয়ার রেলক্রসিং-এ ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘনায় নিহত ও আহতদের দেখার জন্য হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নে উপস্থিত হন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। তিনি চিকনদন্ডী ইউনিয়নের নিহতদের প্রত্যেকের বাড়ীতে গিয়ে ৪০,০০০ টাকা হারে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান করেন। তাছাড়া আহত ১ জনের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং ২৫, ০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান জামান বাচ্চু, শিকারপুরের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী, বুড়িশ্চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বখতেয়ার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান সোহেল, নুরুল ইসলাম বাচ্চু,মো: সোলায়মান,লিয়াকত আলী, নেজাম উদ্দিন, তোফয়েল আহমেদ, মো: শাহ আলম, ছালেহ জহুর কায়সার, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, মোস্তফা কামাল, আজিম উদ্দিন, দিদারুল আলম, তানভির বরাতসহ স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এম এ সালাম বলেন, দূর্ঘটনায় শিকার প্রত্যেকের পরিবারের আর্থিক অবস্থা অসচ্ছল। তাই জেলা পরিষদের মাধ্যমে এ সহায়তা প্রদান করেছি। তিনি আরও বলেন আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী হিসেবে আহত ও নিহতদের পরিবারকে দেখতে এসেছি। তিনি আরও বলেন এলাকার দুর্দশাগ্রস্তদের খবরাখবর নেওয়া ও পাশে দাঁড়ানো আওয়ামী লীগ কর্মীদের মূল কাজ।
পরবর্তীতে এম এ সালাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দূর্ঘটনায় আহতদের দেখতে যান এবং প্রত্যেককে ২৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...