সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

খাসনগর দীঘি থেকে যুবকের মরদেহ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের খাসনগর দীঘি থেকে সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চট্টগ্রামের সন্দীপ উপজেলার সন্তুশপুর এলাকার আবদুল মান্নানের ছেলে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

সাইফুল তিন বছর ধরে স্ত্রী-সন্তানদের নিয়ে খাসনগর দীঘিপাড় এলাকার রতন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

নিহত সাইফুলের স্ত্রী আঁখি নূর আক্তার বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে পিয়াল নামে এক যুবক তার স্বামীকে ফোন করে ডেকে নেন। যাওয়ার সময় স্বামী বলে যান, বাইরে সমস্যা হতে পারে। সমস্যা হলে তাকে মুঠোফোনে জানাবেন। এরপর থেকেই সাইফুল নিখোঁজ ছিলেন।

কারও সঙ্গে তার স্বামীর বিরোধ ছিল কি না, জানতে চাইলে আঁখি নূর আক্তার বলেন, সাইফুল ইসলাম একটি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বিরোধের বিষয়ে তার জানা নেই।

সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম জানান, সকালে দীঘিতে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটির ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের সময় সাইফুলের গলায় একটি পত্রিকার পরিচয়পত্র পাওয়া যায়। এ ঘটনায় আজ বেলা ৩টা পর্যন্ত কোনো মামলা হয়নি।

জেবি

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...