সোমবার, ২৯ জুন ২০২৬

ডিউটি শেষে বাড়ি ফেরা হলো না সুতা শ্রমিক নুরুল আবছারের

- Advertisement -
Single page 1st Paragraph

এস.এম. নুরুল আবছার (৫৫) চট্টগ্রাম নগরীর একটি সুতা কারখানার একজন শ্রমিক। রাতভর ডিউটি শেষে কর্মস্থল হতে বাড়ি ফিরছিলেন। এদিকে বাড়িতে তার ফেরার অপেক্ষায় ছিলেন স্ত্রী-কন্যারা। কিন্তু তার আর বাড়ি ফেরা হল না। ফেরার পথে বাড়ির অদূরে গাড়ি হতে নেমে সড়ক পাড় হওয়ার সময় দ্রুতগামী এক মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারান তিনি। ৪ আগষ্ট (বৃহস্পতিবার) সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান উপজেলার কমলার দিঘি নামক স্থানে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
নিহত এস.এম. নুরুল আলম চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোকামি পাড়া গ্রামের মরহুম তফাজ্জল মাস্টারের বাড়ির প্রয়াত আবদুল মোনাফের ছেলে। এই ঘটনার মোটর সাইকেল আরোহী আতিকুল ইসলামও (৩০) আহত হন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন বলে জানান তার চাচাত ভাই রাহুল। রাঙ্গুনিয়া উপজেলার সরফবভাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে এবং রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।
নিহতের চাচাতো ভাই দৈনিক প্রথম আলোর রাউজান প্রতিনিধি এস. এম ইউসুফ উদ্দিন জানান, আমার জেঠাতো ভাই ওয়েল গ্রুপের একটি সুতা কারখানায় কর্মরত ছিলেন। নাইট ডিউটি শেষে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে নোয়াপাড়া পাইওনিয়র হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে৷ তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক জয়নাল আবেদিন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...