বুধবার, ২৪ জুন ২০২৬

পেলোসির সফরের পর তাইওয়ানের চার পাশে চীনের বড় ধরণের সামরিক মহড়া

- Advertisement -
Single page 1st Paragraph

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বশাসিত দ্বীপে যাওয়ার পর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শিপিং লাইনগুলোকে অবরোধ করে শক্তি প্রদর্শনে চীন বৃহস্পতিবার তাইওয়ানকে ঘিরে তার সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে।

বেইজিংয়ের ক্রমবর্ধমান কঠোর হুমকি উপেক্ষা করে পেলোসি বুধবার ২৪ ঘন্টারও কম সময়ের সফর শেষে তাইওয়ান ত্যাগ করেছেন। চীন দ্বীপটিকে তার অঞ্চল হিসেবে দাবি করে আসছে।

গত ২৫ বছরের মধ্যে প্রথম মার্কিন শীর্ষ মার্কিন কর্মকর্তা প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করলেন।
তিনি ঘোষণা করেছিলেন, তার উপস্থিতি ‘দ্ব্যর্থহীনভাবে স্পষ্ট’ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের মতো একটি গণতান্ত্রিক মিত্রকে ‘ত্যাগ করবে না’।

পেলোসির ভ্রমণে বেইজিং তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া প্রকাশ করেছে। পেলোসির সফরের মাধ্যমে যারা চীনকে বিক্ষুব্ধ করেছে তাদের ‘শাস্তি দেওয়ার’ অঙ্গীকার ঘোষণা করেছে এবং তাইওয়ানের চারপাশে সমুদ্রে বিশ্বের ব্যস্ততম জলপথ জুড়ে সামরিক মহড়ার ঘোষণা করেছে।

চীনের রাষ্ট্রীয় মিডিয়ার জানানো হয়, দুপুর ১২টায়(০৪০০ জিএমটি) এই মহড়া শুরু হবে। এতে ‘লাইভ-ফায়ার ড্রিলসহ প্রশিক্ষণ কার্যক্রম’ অন্তর্ভুক্ত থাকবে। তাইওয়ান ঘিরে একাধিক এলাকায় একই সময়ে মহড়া শুরু হবে। এ সব মহড়া এলাকার কোনটি তাইওয়ান ভূখন্ডের ২০ কিলোমিটার (১২ মাইল) কাছাকাছি জলসীমায় পড়েছে। রোববার মধ্যাহ্নে এই মহড়া শেষ হবে।

চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ট্যাবলয়েড ‘গ্লোবাল টাইমস’ সামরিক বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে বলেছে,‘এই মহড়া অভূতপূর্ব এবং প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র তাইওয়ানের উপর দিয়ে উড়ে যাবে।’

চীনের সামরিক বাহিনী, পিপলস লিবারেশন আর্মিকে উল্লেখ করে সংবাদপত্রটি বলেছে, ‘এই প্রথম পিএলএ তাইওয়ান প্রণালী জুড়ে লাইভ দূরপাল্লার আর্টিলারি চালাবে।’

গত মঙ্গলবার থেকে মহড়া অনুশীলনের মঞ্চ তৈরি করেছে উল্লেখ করে সিনহুয়া সংবাদ সংস্থা রিপোর্ট করেছে যে, তারা তাইওয়ানের জলে-স্থলে ‘যৌথ অবরোধ’ অনুকরণ করেছে।
তাইপেই এই পরিকল্পনার নিন্দা জানিয়ে সতর্ক করেছে যে চীন পূর্ব এশিয়া অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি।’

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সান লি-ফ্যাং বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘চীনের মহড়ার কিছু এলাকা (তাইওয়ানের) আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে। আন্তর্জাতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার জন্য এটি একটি অযৌক্তিক পদক্ষেপ।’

সাত শিল্পোন্নত দেশগুলেরা গ্রুপ ও পরিকল্পিত মহড়ার নিন্দা করেছে। এক বিবৃতিতে বলেছে, ‘তাইওয়ান প্রণালীতে আক্রমণাত্মক সামরিক কার্যকলাপের অজুহাত হিসেবে একটি সফর ব্যবহার করার কোন যুক্তি নেই’।

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...