মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

‘প্রাণ প্রকৃতি ও ঐতিহ্য রক্ষায় সিআরবিতে হাসপাতাল নয়’

- Advertisement -
Single page 1st Paragraph

পরিবেশবাদী সংগঠন পিপল’স ভয়েস এর ব্যতিক্রমী আয়োজনে ছবি এঁকে, গান, আবৃত্তি ও কথামালায় সিআরবি রক্ষায় দাবিতে প্রতিবাদী কর্মসূচি পালিত হয়েছে। শিল্পীর তুলিতে সিআরবির সবুজ যখন ফুটে উঠছে শিল্পী কন্ঠে তখন প্রতিবাদী গান ‘এন্ডে তোয়ারা হাসপাতাল বানাইলে আঁরা বাইচ্চুম কেন গরি’। কথামালায় নানা শ্রেণিপেশার মানুষ জানালেন, হাসপাতাল প্রকল্প বাতিলের ঘোষণা না আসা পর্যন্ত চলবে চট্টগ্রামবাসীর আন্দোলন। এভাবে আবৃত্তি, গানে, ছবিতে ও প্রতিবাদে মুখর ছিল সিআরবি সাত রাস্তার মোড়। এরআগেও গতমাসে সিআরবি এলাকায় মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার দাবিতে শতবর্ষী বৃক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নামফলক স্থাপনের কর্মসূচি পালন করেছিল পিপল’স ভয়েস। বৃহস্পতিবার বিকেলে সাত রাস্তার মোড়ে পিপল’স ভয়েস সভাপতি শরীফ চৌহানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদী কর্মসূচিতে বক্তব্য রাখেন সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিলের দাবিতে আন্দোলনকারী নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বীর মুুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের গবেষক ডা. মাহফুজুর রহমান, পরিবেশবীদ ড. মোহাম্মদ ইদ্রিস আলী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক শুকলাল দাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, জ্যেষ্ঠ শিল্পী গৌতম পাল, চবি চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক কাজল দেবনাথ, বাসদ নেতা মহিন উদ্দিন, লেখক তুষার কান্তি বসাক, সাংস্কৃতিক সংগঠক সুনীল ধর, সাংবাদিক প্রীতম দাশ, পিপল’স ভয়েসের সাধারণ সম্পাদক সৈয়দ আতিকুর রহমান।
সকাল থেকে সিআরবি শিরীষ তলাসহ বিভিন্ন স্থানে জল রঙে ছবি আঁকেন গৌতম পাল, শিল্পী কাজল দেবনাথ, প্রিয়াস বিশ্বাস, সামাচিং মারমা, রাসেল কান্তি দাশ, অনুপ রায়, সঞ্জয় সরকার অক্ষয়, অনিক বনিক, মো. শিহাব উদ্দিন, সরফুদ্দিন মাহমুদ চৌধুরী, মো. রাশেদ হোসেন, মো. ফজলে রাব্বী, মৃত্যুঞ্জয় বিশ্বাস, মামুর আহসান, আকাশ শীল জয়, উদয় দেবনাথ ও জহির রায়হান অভি।
মিঠুন চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে সিআরবি নিয়ে রচিত প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শঙ্কর দে, আলাউদ্দিন তাহের, সুজিত চক্রবর্তী ও জগন্নাথ দাশ। তবলায় ছিলেন শিল্পী সুরজিৎ সেন। আবৃত্তি পরিবেশন করেন শিল্পী কঙ্কন দাশ, প্রণব চৌধুরী, সেলিম রেজা সাগর, তাসকিয়াতুন নূর তানিয়া ও সঞ্জয় পাল।
কথামালায় ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, সিআরবি রক্ষার দাবিতে চট্টগ্রামের সব মানুষ প্রতিবাদে মুখর হয়েছে। আজ প্রতিবাদের কেন্দ্রভূমি এই সিআরবি। নানা সংগঠন প্রতিবাদ করছে। সিআরবি আইনে ঘোষিত হেরিটেজ। কোনোভাবেই এর রূপ পরিবর্তন করা যাবে না। বেসরকারি হাসপাতাল করার জন্য যে টেন্ডার হয়েছিল সেখানে সিআরবি উল্লেখ ছিল না। অথচ টেন্ডারে সিআরবিকে প্রকল্প স্থান হিসেবে সিআরবি ঢুকিয়ে দিয়েছে। এটা কত বড় জালিয়াতি। এর জন্য জবাবদিহি করতে হবে। প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ জানিয়েছি। আশাকরি তিনি হাসপাতাল প্রকল্প অন্যত্র সরিয়ে নেবার সিদ্ধান্ত দিয়ে চট্টগ্রামবাসীর কাছে স্বস্তির বার্তা পৌঁছে দেবেন।
ডা. মাহফুজুর রহমান বলেন, যতদিন সরকারি ঘোষণা আসবে না প্রকল্প বাতিলের ততদিন আন্দোলন চলবে। ড. মো. ইদ্রিস আলী বলেন, ঐতিহ্য ও সংস্কৃতি আমাদের অহঙ্কার ও অলংকার। পণ্যময় হয়ে তা বিকিয়ে দেয়া যাবে না। বেঁচে থাকার উপাদান নিয়ে ব্যবসা করা যায় না। আমরা মুক্তিযুদ্ধের চেতনার সাথে চলি। চেতনা বিপন্ন হলে জাগ্রত জনতা চুপ করে বসে থাকবে না।
সভাপতির বক্তব্যে শরীফ চৌহান বলেন, সিআরবি রক্ষায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ এ আয়োজন। এরআগে শহীদদের স্মৃতি রক্ষায় আমরা শতবর্ষী বৃক্ষে স্মারক নামফলক স্থাপন করেছি। আজ ছবি আঁকা, গান, আবৃত্তি ও কথামালায় সব শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে এ আয়োজন। ভবিষ্যতেও যতদিন হাসপাতাল প্রকল্প বাতিল করা হবে না ততদিন আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব।

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...