বাগেরহাটের মোরেলগঞ্জে এমভি বলেশ্বর নামের একটি ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে প্রায় কোটি টাকার মালামাল ছিল।
বুধবার (৩ আগস্ট) সকালে উপজেলার সন্ন্যাসী বাজারের কয়েকটি দোকানের মাল নামানোর জন্য নোঙর করার পরই ট্রলারটি ডুবে যায়।ট্রলারের ম্যানেজার সান্টু মাঝিসহ অন্যান্য ট্রলার শ্রমিকরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা ডুবে যাওয়া ট্রলার থেকে মালামাল উদ্ধারের কাজ শুরু করেছেন।
জানা যায় ট্রলারটি বুধবার ভোরের দিকে খুলনার বড়বাজার থেকে কাউখালীর উদ্দেশে ছেড়ে সকাল ৯টার দিকে সন্ন্যাসী বাজারে পৌঁছায়। ট্রলারে দুটি ফ্রিজ, ডিজেল, চাল, ডাল, চিনিসহ প্রায় এক কোটি টাকার মুদি দোকানের মালামাল রয়েছে। এসব মুদিপণ্য সন্ন্যাসী, তুষখালী, কাউখালী ও মঠবাড়িয়া বাজারের নামানোর কথা ছিল।
ইমা

