রবিবার, ২৮ জুন ২০২৬

চুরি করে পালানোর সময় ৩ মোটরসাইকেল চোর গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

মোটরসাইকেল চুরি করে পালানোর সময় ৩ চোরকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ। তারা মোটরসাইকেলটি চট্টগ্রামের আনোয়ারা থেকে চুরি করে পালিয়ে যাচ্ছিল।

তিন চোর হলেন-আনোয়ারা বরুমচড়া ইউনিয়নের আবদুস সালামের ছেলে আলমগীর (২৫), আবুল কালামের ছেলে মিজান (২৪) ও বদিউল আলমের ছেলে শরীফ (২১)।

মঙ্গলবার (২ আগস্ট) ভোর চারটার দিকে ঘরের সিঁড়ির নিচে রাখা সুজুকি ব্র্যান্ডের একটি মোটরসাইকেল চুরি করে পালাচ্ছিল তারা।

বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেলে বিপাকে পড়ে চোরের দল। এ সময় খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশের টহল টিম তাদের আটক করে।

থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, আনোয়ারা উপজেলার মো. হাসানের সুজুকি ব্র্যান্ডের একটি নীল রঙের মোটরসাইকেল (চট্টমেট্রো ল ১৭-৯৮৫৩) চুরি করে তিন যুবক। তারা মোটরসাইকেলটি চালিয়ে বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় পৌঁছলে তেল ফুরিয়ে যাওয়ায় জাহাঙ্গীর মার্কেটের সামনে অবস্থান নেন। মূলত গাড়িটি তারা বিকল্প উপায়ে চালু করলেও তেলের ট্যাংক খুলতে পারেনি। ফলে বিপাকে পড়ে যায় তারা। তাদের আচরণে সন্দেহ হলে এলাকাবাসী পুলিশে খবর দেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, তাদের আনোয়ারা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জেবি

এই বিভাগের সব খবর

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা শনিবার গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে পরাজিত করে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

সর্বশেষ

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...