শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

উখিয়ায় আবাসিক হোটেল থেকে যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের উখিয়ায় আবাসিক হোটেল থেকে নুসরাত জাহান লিজা (২৩) নামে এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুসরাত জাহান লিজা টেকনাফ উপজেলার হৃীলা এলাকার জিসান মিয়ার কন্যা।

আজ মঙ্গলবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে নুসরাত জাহানের মরদেহ উদ্ধার করা হয়।

হোটেলের ম্যানেজার সাইফুল ইসলাম জানান, গতকাল সোমবার সন্ধ্যায় নুসরাত জাহান লিজা নামের এক যুবতী ৩০৪ নম্বর রুমটি তিন ঘণ্টার জন্য বুকিং করেন। তার বোন চট্টগ্রাম থেকে কক্সবাজার নেমে উখিয়া আসলে একসাথে বাড়িতে চলে যাবে বলে রুমটি বুকিং করেন। ৩ ঘণ্টা অতিক্রম হলে তাকে ডাকতে গিয়ে দেখি ফ্যানের সাথে মরদেহ ঝুলছে। বিষয়টি মালিকপক্ষকে জানালে মালিকপক্ষ উখিয়া থানায় খবর দেয়। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় পুলিশ এসে মরদেহ উদ্ধার করতে পারেনি।

উখিয়া থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ দে জানান, আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে কক্সবাজার থেকে পিবিআই এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...