সোমবার, ২৯ জুন ২০২৬

আগামী দু’তিন দিন গরম পড়বে, বাড়বে বৃষ্টি

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে গরম আর লোডশেডিংয়ের কারণে ঘরেও টেকা দায় হয়ে পড়েছে। তাপমাত্রা খুব একটা বেশি না হলেও বাতাসে আর্দ্রতা কম হওয়ায় বেশি গরম অনুভূত হচ্ছে। আগামী দু’তিন দিনও গরম পড়বে। তবে আবার বাড়ছে বৃষ্টির প্রবণতা। এমন তথ্য দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

আজও চট্টগ্রামের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেসাথে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

গতকাল চট্টগ্রামে ভোরে তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত রয়েছে।

চট্টগ্রামে বাতাসের দিক ও গতিবেগ ছিল : দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক হতে ঘণ্টায় ১০-১৮ কি.মি বেগে যা অস্থায়ীভাবে দমকা হাওয়া আকারে ৩৫-৪৫ কি.মি বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সে. এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সে.।

আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত : আজকের সূর্যোদয় ভোর ৫টা ২৫ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে।

জোয়ার-ভাটা: কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হয় রাত ৩টা ১৬ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে আজ সকাল ৯টা ৫১ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে বেলা ৩টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে রাত ১০টা ১৬ মিনিটে। এছাড়া দেশের নদী বন্দরগুলোকে এক নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...