কক্সবাজারের একটি অভিজাত হোটেলে গলায় ফাঁস লাগিয়ে সৌরভ সিকদার (৩২) নামে এক পর্যটক আত্মহত্যা করেছে। নিহত সৌরভ ঢাকার পান্থপথ এলাকার বাসিন্দা।
সোমবার (১ জুলাই) রাত ৮ টায় শহরের কলাতলীর ওয়ার্ল্ড বিচ হোটেলের ৭১৭ নাম্বার কক্ষে এই ঘটনা ঘটে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনিরুল গিয়াস বলেন, মরদেহটি উদ্ধার নিয়ে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সৌরভ সিকদার ও তার স্ত্রী আনিকা তাসনিম গত ১৬ জুলাই থেকে এই হোটেলে অবস্থান করছিলেন।

