ইন্দোনেশিয়ার বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন কাজী আনারকলির বাসায় নিষিদ্ধ মাদক মারিজুয়ানা পাওয়ার অভিযোগের প্রেক্ষিতে কাজী আনারকলিকে ঢাকায় ফেরত এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, জাকার্তার বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন কাজী আনারকলির বাসায় নিষিদ্ধ মাদক মারিজুয়ানা আছে এমন অভিযোগে ইন্দোনেশিয়া সরকারের মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গত ৫ জুলাই আচমকা অভিযান চালায়। ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিক আনারকলি দায়মুক্তির আওতাধীন থাকলেও ইন্দোনেশিয়ান মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তার বাসায় অভিযান চালায় এবং তাকে আটক করে নিয়ে যায়। কয়েক ঘণ্টা পর দূতাবাসের জিম্মায় কাজী আনারকলি ছাড়া পান এবং ইন্দোনেশিয়া সরকার তাকে দেশে ফিরিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটি জানার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং তাকে দেশে ফেরার নির্দেশ জারি করে।
ইমা

