সোমবার, ২৯ জুন ২০২৬

জুলাইয়ে ধর্ষণের শিকার হয়েছেন ৭৩ জন

- Advertisement -
Single page 1st Paragraph

চলতি বছরের জুলাই মাসে মোট ২৯৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৭৩ জন ধর্ষণের শিকার হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

সোমবার (১ আগস্ট) মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। সংগঠনটি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে নির্যাতনের শিকার ২৯৫ জনের মধ্যে ৪৮ কন্যাশিশুসহ ধর্ষণের শিকার হয়েছেন ৭৩ জন। এর মধ্যে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১০ কন্যাশিশু ও ৯ নারীসহ ১৯ জন। ধর্ষণের পর এক কন্যাশিশু ও ২ নারীকে হত্যা করা হয়েছে। আর ধর্ষণের পরে এক কন্যাশিশু আত্মহত্যা করেছেন। এছাড়া বাকী ৯ কন্যাশিশুসহ ১৩ জনকে ধর্ষণের জন্য চেষ্টা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত জুলাই মাসে যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১১ জন। এর মধ্যে কন্যাশিশু ৮ জন। উত্ত্যক্তের শিকার হয়েছেন ৯ জন, তাদের মধ্যে কন্যাশিশু ৮ জন এবং নারী ও কন্যাশিশু পাচারের ৬টি ঘটনা ঘটেছে। যার মধ্যে কন্যাশিশু ৪ জন। একজন এসিডদগ্ধ ও তিনজন অগ্নিদগ্ধের শিকার হয়েছেন।

আরও বলা হয়েছে, যৌতুকের জন্য ১৬ জন নির্যাতনের শিকার হয়েছেন, এদের মধ্যে যৌতুকের জন্য ৫ জনকে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১৮ জন, তার মধ্যে কন্যা ৭ জন। পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন ৬ জন, গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন ২ জন, এর মধ্যে একজনকে হত্যা করা হয়েছে। এছাড়া নানা কারণে ৯ কন্যাসহ হত্যা করা হয়েছে ৪২ জনকে।

এক কন্যাশিশুসহ হত্যা চেষ্টা করা হয়েছে ২ জনকে, ৮ কন্যাশিশুসহ রহস্যজনক মৃত্যু হয়েছে ২৭ জনের, আত্মহত্যার ঘটনা ঘটেছে ৬ কন্যাশিশুসহ ১৭ জনের। আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন ২ কন্যাসহ ৪ জন। অপহরণের শিকার হয়েছেন ৮ কন্যাশিশুসহ ৯ জন। অপহরণের জন্য চেষ্টা করা হয়েছে এক কন্যাশিশুকে, ফতোয়ার ঘটনার শিকার হয়েছেন ৪ জন। ৪ কন্যাশিশুসহ সাইবার অপরাধের শিকার হয়েছেন ৬ জন। এছাড়া বাল্যবিয়ের ঘটনা ঘটেছে ১০টি। যার মধ্যে ৯টি প্রতিরোধ সম্ভব হয়েছে এবং বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন ৩ কন্যাশিশুসহ ৮ জন।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...