সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুর থেকে জামায়াতের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

গাজিপুর থেকে জামায়াতের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গ্যাস-বিদ্যুতের বিপর্যয়ের প্রতিবাদে গাজীপুর মহানগরের বাসন ও গাছা থানা এলাকায় সড়ক অবরোধ করে রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দেয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে

রোববার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে মহানগর পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে এক সাংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমির গাজীপুর মহানগরের ৪৯ নম্বর (দক্ষিণ) ওয়ার্ডের আমির আবু সুফিয়ান, টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমির ৪৯ নম্বর (উত্তর) ওয়ার্ডের আমির মো. রহমত উল্লাহ, টঙ্গী পূর্ব থানা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম, তামিরুল মিল্লাতের বিজ্ঞান শিক্ষক মো. আশরাফুল আলম, মো. সিরাজুল ইসলাম, গাজীপুর মহানগর জামায়াতের রোকন মো. সানাউল্লাহর নামও রয়েছে।

সাংবাদ সম্মেলনে মহানগর পুলিশের উপ কমিশনার মো. জাকির হাসান বলেন, ‘গত ৩০ জুলাই ও ৩১ জুলাই বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় ও জামায়াতে ইসলামের গাছা থানার সাইনবোর্ড এলাকায় কয়েকশ উচ্ছৃঙ্খল নেতাকর্মী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান ও জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় পুলিশ ভোগড়া এলাকা থেকে ৮ জন এবং সাইনবোর্ড এলাকা থেকে আরও ৯ জন উচ্ছৃঙ্খল নেতাকর্মীকে আটক করা হয়েছে। বাকিরা পালিয়ে গেছে। পরে তাদের নামে দ্রুতবিচার আইনে গাছা থানায় এবং বিশেষ ক্ষমতা আইনে বাসন থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে।’

এদিকে সংবাদ সম্মেলন শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনে গাজীপুর সদর সার্কেলের সহকারী পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকার, সহকারী কমিশনার (গোয়েন্দা) আবু সায়েম নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইমা

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...