বুধবার, ২৪ জুন ২০২৬

২৬ হাজার টন খাদ্য শস্যবাহী জাহাজ ইউক্রেন ছেড়ে গেছে

- Advertisement -
Single page 1st Paragraph

রাশিয়ার সঙ্গে যুগান্তকারী চুক্তির অধীনে  ২৬ হাজার টন খাদ্য শস্য বহনকারী প্রথম জাহাজটি ইউক্রেন ছেড়ে গেছে।
ইস্তাম্বুলে প্রতিষ্ঠিত জয়েন্ট কো-অর্ডিনেশন সেন্টার বলেছে, লেবাননে উদ্দেশ্যে ওডেসা বন্দর ছেড়েছে সিয়েরা লিওনের পতাকাবাহী জাহাজ রেজোনি। জাহাজটি প্রায় ২৬ হাজার টন ভুট্টা বহন করছে এবং মঙ্গলবার পরিদর্শনের জন্য তুর্কি জলসীমায় পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী আলেকজান্ডার কুব্রাকভ ফেসবুকে লিখেছেন, আজ ইউক্রেন, বিশ্বের ক্ষুধা প্রতিরোধে আরেকটি পদক্ষেপ নিয়েছে।

কুব্রাকভ জানান, আগামী সপ্তাহে ওডেসা অঞ্চলের বন্দরে ১৬টি অন্য জাহাজ বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শস্য রপ্তানি শুরু হওয়াকে স্বাগত জানিয়েছেন। চুক্তি বাস্তবায়নে কাজ করার জন্য তুরস্কের ভূমিকার জন্য প্রশংসাও করেছেন গুতেরেস।

গত মাসের জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় পুনরায় শস্য রপ্তানির চুক্তিতে সম্মত হয় রাশিয়া- ইউক্রেন। এই চুক্তিটি ১২০ দিনের জন্য স্থায়ী হবে। উভয় পক্ষ সম্মত হলে এটির মেয়াদ আবারো বাড়ানো যেতে পারে।

ইউক্রেনের শস্যের অবরোধ বিশ্বব্যাপী খাদ্য সংকটে দেখা দেয়, দামও বেড়েছে গম-ভিত্তিক পণ্য, ভোজ্য তেল এবং সারের। ইউক্রেন থেকে পুনরায় শস্য রপ্তানি শুরুর ফলে বৈশ্বিক খাদ্য সংকট এবং শস্যের দাম কমবে বলে আশা করা হচ্ছে।

ইমা

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...