সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে করোনায় ২৩ জন আক্রান্ত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণ হার ৭ দশমিক ৭১ শতাংশ। এ সময় করোনায় কারো মৃত্যু হয়নি।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর এগারো ল্যাব এবং এন্টিজেন টেস্টে গতকাল রোববার চট্টগ্রামের ২৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন পজিটিভ ২৩ জনের মধ্যে শহরের ১২ ও ছয় উপজেলার ১১ জন। উপজেলার ১১ জনের মধ্যে হাটহাজারীতে ৪ জন, ফটিকছড়ি ও সীতাকু-ে ২ জন করে এবং মিরসরাই, চন্দনাইশ ও লোহাগাড়ায় একজন করে রয়েছেন। জেলায় করোনায় মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২৮ হাজার ৫৪০ জন। এর মধ্যে শহরের ৯৩ হাজার ৬৯১ ও গ্রামের ৩৪ হাজার ৮৪৯ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় শহর ও গ্রামে কেউ মারা যায়নি। জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জনই। এদের মধ্যে শহরের ৭৩৭ ও গ্রামের ৬৩০ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে ল্যাবরেটরিতে গতকাল সবচেয়ে বেশি ৭০ জনের নমুনা পরীক্ষা হয়। এখানে সব রিপোর্টই নেগেটিভ আসে। ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ১১ জনের নমুনা পরীক্ষায় শহর ও গ্রামের একজন করে আক্রান্ত ধরা পড়ে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ২৩ নমুনার মধ্যে গ্রামের একটিতে জীবাণুর অস্তিত্ব মিলেছে। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২ জনের নমুনায় গ্রামের ৪ জন শনাক্ত হন। বিশেষায়িত কোভিড-১৯ চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ২ নমুনার মধ্যে শহরের একটির রেজাল্ট পজিটিভ আসে।
বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ১৯ নমুনা পরীক্ষা করা হলে শহরের ৪ জন আক্রান্ত পাওয়া যায়। এপিক হেলথ কেয়ারে ৩০টি নমুনার মধ্যে শহরের ৩টির রেজাল্ট পজিটিভ হয়। এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৬০ নমুনা পরীক্ষায় শহর ও গ্রামের ৩টি করে ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...