চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৪৮ শতাংশ।
রোববার (৩১ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ৮টি ল্যাবে ১৪৩টি নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্ত ৮ জন নগরীর এবং ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৫১৭ জন।
এর মধ্যে নগরীতে ৯৩ হাজার ৬৭৯ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৮৩৮ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৭ জনের মধ্যে ৭৩৭ জন নগরীর এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

