সোমবার, ১৫ জুন ২০২৬

উখিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের উখিয়া বালুখালী খাল এলাকা থেকে ৩ লাখ ৫৬ হাজার পিস ইয়াবাসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তাররা হলো- উপজেলার জাদিমুড়ার সৈয়দ আলমের ছেলে মো. জাহিদ আলম (২৫) ও মো. ফরিদ আলম (২১)।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (৩০ জুলাই) দুপুর ৩টায় সিপিসি-৩ চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৭ এর অধিনায়ক কর্নেল এম এ ইউসুফ এসব তথ্য জানান।

তিনি বলেন, উখিয়া থানার বালুখালী খাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। পরে সেসব বস্তা তল্লাশি করে ৩ লাখ ৫৬ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১০ কোটি ৬৮ লাখ টাকা। গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...